রঞ্জন মহাপাত্র, কাঁথি: কড়া নিরাপত্তার মধ্যে শুরু হল কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদনে বৃহস্পতিবার সকাল থেকে চলছে গণনা। পঞ্চম রাউন্ডের গণনা শেষে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। পঞ্চম রাউন্ডের গণনা শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৮০৭৪। বিজেপি পেয়েছে ১৬৫১৩টি ভোট। সিপিআই পেয়েছে ৭৩৪০টি ভোট। কংগ্রেসের প্রাপ্ত ভোট ৬৮৯টি। গণনাকেন্দ্রের সামনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র পুলিশি নিরাপত্তা। ১০০ মিটার পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। ১৬টি টেবিলে ১৭ রাউন্ডে এই গণনা চলবে।
২০১৬ সালে দক্ষিণ কাঁথি বিধানসভাকেন্দ্রে প্রায় ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। কিন্তু তমলুকের সাংসদ হিসাবে তিনি নির্বাচিত হওয়ার দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকায় উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। সেই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়ান চন্দ্রিমা ভট্টাচার্য।
গতবার আসনটিতে বাম-কংগ্রেসের জোটের লড়াই হয়েছিল। এবার তারা পৃথক প্রার্থী দিয়েছে। অন্যদিকে, এই এলাকায় বামেদের বেশ কিছু কর্মী বিজেপিতে যোগ দিয়েছে। সঙ্গে মিশেছে ভারত নির্মাণ পার্টি। তাই এবার এই কেন্দ্রের রাজনৈতিক সমীকরণেও বদল এসেছে। কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে বিজেপি। নিজের জায়গা তৃণমূল ধরে রাখতে পারবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু দ্বিতীয় স্থানটি কার দখলে যাবে সেটাই দেখার।
ছবি-রঞ্জন মহাপাত্র
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
