তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগ। এবার গ্রেপ্তার তৃণমূলের বিদায়ী বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। বুধবার বুদবুদে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধীদের মারধরের মতো একাধিক অভিযোগ রয়েছে। এ দিন তাঁকে আদালতে পেশ করা হয়েছে।
রমাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বরো কমিটির বিদায়ী চেয়ারম্যান। দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি এলাকায় প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত। দুর্গাপুরের পুরবোর্ড ভেঙে যাওয়ার পর এলাকায় ছিলেন না রমাপ্রসাদ। বুধবার বর্ধমানের দিক থেকে বুদবুদে আসছিলেন তিনি। সেই খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধীদের মারধর ও তোলাবাজির মতো একাধিক অভিযোগ ছিল। ভোটের পরেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলেও অভিযোগ। সেই সব অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছিল। বুধবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
রাজ্যের পালাবদলের পর বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। তোলাবাজি, হুমকি, বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছেন অনেকে। আদালতে পেশ করার সময় জনরোষও আছড়ে পড়েছে। এবার সেই অভিযোগে গ্রেপ্তার হলেন দুর্গাপুর পুরনিগমের বিদায়ী তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমে গদগদ নাকি নিরুত্তাপ সঙ্গী? জানেন, জন্মসংখ্যায় লুকিয়ে ভালোবাসা প্রকাশের ধরণ!
-
এই ম্যাচই শেষ? ফাইনালের আগে আবেগী পোস্টে অবসরের ইঙ্গিত মেসির
-
উষ্ণায়নের গ্রাসে ভূস্বর্গ! সমতলের তুলনায় পাহাড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ভয় ধরাচ্ছে নয়া গবেষণা
-
হাতে বিয়ার নিয়ে রাত জেগে বিশ্বকাপে চোখ? জানেন, বিয়ার পানেরও আছে সঠিক সময়!
-
ধ্বংসের প্রতীক, পিষছে মানবিকতা, বুলডোজারের সেই ভাঙার খেলায় মগ্ন শিশুরাও!