তৃণমূল ক্ষমতায় থাকার সময় তিনিই ছিলেন এলাকার ত্রাস! বেআইনি অস্ত্র মজুত রাখা থেকে মাদক পাচার- রাশিকৃত অভিযোগ তাঁর বিরুদ্ধে। তিনিই আবার এলাকার কাউন্সিলর। রাজ্যে পালাবদলের পর এবার পুলিশের হাতে গ্রেপ্তার ওই তৃণমূল নেতা। শুধু তাই নয়, পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গেল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ধৃত ওই তৃণমূল কাউন্সিলরের নাম পাপাই রাহা। তিনি বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
এই বিষয়ে আরও খবর
পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়করাও একাধিক অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন। এবার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা গ্রেপ্তার হলেন। তাঁর বিরুদ্ধে মাদক পাচার-সহ বেআইনি অস্ত্র মজুত, তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। এলাকার লোকজনকে ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তাঁর এমন ‘কর্মকাণ্ডে’ রীতিমতো বিরক্ত, ভীত ছিলেন এলাকার বাসিন্দারা। বিধানসভা ভোটে এবার ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচারে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিজেপি কর্মীদের প্রচারে বাধা, মারধরও করা হয়েছিল বলে অভিযোগ।
ওই কেন্দ্রে ভোটে জিতেছেন অশোক কীর্তনিয়া। তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। রাজ্যে পালাবদলের পরেই পুলিশ অ্যাকশন মুডে পুলিশ। আজ, বুধবার সকালে ওই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। আজই তাঁকে বনগাঁ আদালতে তোলা হয়। বনগাঁ পুরসভা থেকে আদালত পর্যন্ত তাঁকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যায় পুলিশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ
-
ভূতনিতে লাইফ জ্যাকেট গায়ে নৌকায় রোগী দেখছেন সরকারি চিকিৎসক, বাড়ছে ক্ষোভ
-
‘মোদিকে যা দিয়ে…’! রাখির কুকথায় কঙ্গনার তোপ, ‘তোকে কেউ ঝাড়ুদারেরও চাকরি দেবে না’



