Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তৃণমূল কাউন্সিলর

হুগলির চণ্ডীতলায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বারাসতের তৃণমূল কাউন্সিলরের

মৃত্যু হয়েছে কাউন্সিলরের ভাইয়েরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ২১:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ২১:৫৪

options
link
হুগলির চণ্ডীতলায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু বারাসতের তৃণমূল কাউন্সিলরের zoom
Advertisement

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পোলবা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনা হুগলির চণ্ডীতলা থানা এলাকায়। এবার প্রাণ গেল তৃণমূল বারাসতের কাউন্সিলর ও তাঁর ভাইয়ের। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলা হুগলির আরামবাগ থেকে বারাসত যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। ঘটনাটি ঘটে চণ্ডীতলা থানার অন্তর্গত অহল্যাবাই এলাকায়। একটি ট্র্যাক্টর পিছন থেকে ধাক্কা মারে তাঁর বোলেরোতে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্যের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর ভাই প্রণব ভট্টাচার্যকে। কিন্তু শেষপর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের একাংশ, মৃত্যু ২ শ্রমিকের]

মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। যান হুগলি জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ যাদব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও। এদিকে, অহল্যাবাই এলাকায় এখনও চাঞ্চল্যের পরিবেশ বজায় রয়েছে। এলাকায় সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.