Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Gaighata

লুঙ্গিতে ‘না’ বাহিনীর, নাতির প্যান্ট পরে ভোট! সেই বৃদ্ধের বাড়িতে লুঙ্গি-মিষ্টি পাঠাল তৃণমূল

গাইঘাটা বিধানসভার বেড়গুম ১ পঞ্চায়েতের কুঁচলিয়া এলাকার ১৮৯ নম্বর বুথের বাসিন্দা গণেশ মজুমদার। ভোটের দিন লুঙ্গি পরে বুথে যান তিনি। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে বাড়ি ফিরে পাজামা পরে আবার ভোটের লাইনে দাঁড়ান তিনি।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৬:৪৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৬:৪৯

options
link
লুঙ্গিতে ‘না’ বাহিনীর, নাতির প্যান্ট পরে ভোট! সেই বৃদ্ধের বাড়িতে লুঙ্গি-মিষ্টি পাঠাল তৃণমূল zoom

দ্বিতীয় দফার ভোটের দিন লুঙ্গি পরে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী বথে ঢুকতে দেয়নি। পরে নাতির প্যান্ট পরে ভোট দেন। গাইঘাটা বিধানসভার সেই ভোটার বৃদ্ধ গণেশ মজুমদারের বাড়িতে নতুন লুঙ্গি ও মিষ্টি নিয়ে হাজির তৃণমূলকর্মীরা।

গাইঘাটা বিধানসভার বেড়গুম ১ পঞ্চায়েতের কুঁচলিয়া এলাকার ১৮৯ নম্বর বুথের বাসিন্দা গণেশ মজুমদার। ভোটের দিন লুঙ্গি পরে বুথে যান তিনি। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গণেশবাবুর দাবি বুথে ঢুকতে বাধা দিয়ে কেন্দ্রীয় বাহিনী বলে ‘লুঙ্গি নেহি চলেগা।’ বাধ্য হয়ে বাড়ি ফিরে পাজামা পরে আবার ভোটের লাইনে দাঁড়ান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনার গণেশবাবু বলেন, “গ্রামে থাকি। লুঙ্গি পরতেই অভ্যস্ত। কংগ্রেস, সিপিএম থেকে তৃণমূল সব আমলেই লুঙ্গি পরে ভোট দিয়েছি। এই রকম কোনও বার হয়নি।” ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্য বলেন, “বাবা বাড়ি ফিরে বলেন লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না। নিয়ম থাকলে তা মানতে হবে বলে পাজামা পরে ভোট দেন। কিন্তু এই নিয়ম কোনও বারই শুনিনি।” ওই ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের তরফে অভিযোগ তুলে বলা হয়, “কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। এই ঘটনায় তা স্পষ্ট।”

এবার ভোট মিটতেই গণেশবাবুর বাড়ি গিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে মিষ্টি ও লুঙ্গি তুলে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল কর্মী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন গণেশবাবুর বাড়িতে এই উপহার পৌঁছে দেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.