স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: মঙ্গলবার সকাল থেকে পাহাড়ে মোর্চার পাল্টা তৃণমূলের মিছিল চলছে৷ সরগরম শৈলশহর৷ দার্জিলিংয়ে মোর্চা মিছিল করছে তো একটু দূরে কার্শিয়াংয়ে পাল্টা মিছিল নিয়ে স্লোগানে উত্তাল করে দিয়েছে জোড়া ফুলের পতাকাধারীরা৷ পাহাড়ের স্কুলে বাংলা ঐচ্ছিক বিষয় হিসাবেই থাকছে, সোমবার মিরিকের সভা থেকে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তার পরও পাহাড়ে বিক্ষোভ-মিছিল চালিয়ে যাচ্ছে মোর্চা৷ মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের গোর্খা রঙ্গমঞ্চ থেকে মোর্চার মিছিল বের হয়৷ মিছিলে কালো পতাকা ছিল বলেও অভিযোগ৷ বিমল গুরুং গোর্খা রঙ্গমঞ্চ ভবনে থাকলেও মিছিলে অংশ নেননি৷ সোমবার মিরিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাহাড়ে নয়া রূপরেখা এঁকে দিয়েছেন, তাতে গুরুং শিবির আরও চাপে পড়ে গেল বলেই মনে করছেন তাঁরা৷ বাংলা ঐচ্ছিক ঘোষণায় খুশি পাহাড়বাসী৷
[বীরভূমে বিস্ফোরক বোঝাই জোড়া ট্রাক আটক, সন্দেহে মাওবাদী যোগ]
ভাষা ইস্যুতে পাহাড়বাসীকে ভুল বুঝিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে মোর্চা অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল৷ একইসঙ্গে পথে নেমেছে তারা৷ এক্ষেত্রে মদন তামাং হত্যাকাণ্ডকেই হাতিয়ার করেছে তৃণমূল৷ মদন তামাং হত্যা মামলায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে এদিন দুপুরে কার্শিয়াংয়ে মিছিল করে তৃণমূল৷ এই মামলায় সিবিআই তদন্তের নামে কেন বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, তা নিয়েও আওয়াজ তুলেছে তারা৷ এই ইস্যুতে দু’দিন আগে দার্জিলিংয়েও মিছিল করে তৃণমূল৷ ৮ জুন দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷
[গো-মাংস ফরমানের বিরোধিতা, মেঘালয়ে বিজেপি ছাড়ার হিড়িক]
সর্বশেষ খবর
-
প্রাক্তন বিধায়কের ছেলের কার্যালয়ে উদ্ধার ৮০ রাউন্ড কার্তুজ, ইসিএলের নথি! সতর্ক করেছিলেন মমতাও
-
পুরুষের ঘামেই নারীর রূপচর্চা! প্রাচীন রোমে মহিলাদের ‘আসক্তি’র নেপথ্য রহস্য কী?
-
বড় দুঃসংবাদ! ‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন প্রিয়দর্শন, বিশ বাঁও জলে সিনেমার ভবিষ্যৎ
-
এ পর্যন্ত উদ্ধার ১ কোটির সম্পত্তি, রাম মন্দির চুরিতে ‘সিট’ নিয়ে বড় সিদ্ধান্ত যোগী প্রশাসনের
-
‘ভালো খেলেছ, আমরা গর্বিত’, বিশ্বকাপে ইরানকে ‘কোণঠাসা’ করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের