Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Kulpi

বাড়ির অদূরে তৃণমূল নেতাকে কুপিয়ে ‘খুন’, কুলপিতে ব্যাপক উত্তেজনা

কে বা কারা খুন করল তাঁকে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৪, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৪, ২১:৪৬

options
link
বাড়ির অদূরে তৃণমূল নেতাকে কুপিয়ে ‘খুন’, কুলপিতে ব্যাপক উত্তেজনা zoom
প্রতীকী ছবি

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা-আটটা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন।

বাড়ি থেকে তিন চার মিনিট দূরে রাস্তার উপরেই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে এবং ধারাল অস্ত্র দিয়ে সারা শরীরে কোপায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরই পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুলপি গ্রামীন হাসপাতালে ওই তৃণমূল নেতাকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে তৃণমূল কিছু জানায়নি। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, গ্রাম্য কোন বিবাদে জড়িয়ে পড়েছিলেন তাঁদের দলের ওই নেতা। সেই কারণেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ জানাননি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
এদিকে তৃণমূল নেতার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.