ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করছে বিজেপি (BJP)। অপমান করা হচ্ছে বিশ্বকবির। শুধু তাই নয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে নিয়েও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ শাসকদল তৃণমূলের। আর তারই মাঝে আরও একবার বিশ্বভারতীর উপাচার্যকে ‘পাগল’ বলে কটাক্ষ অনুব্রত মণ্ডলের। এবার বিশ্বভারতী নিয়ে সরাসরি রাজনীতি করারও হুঁশিয়ারি দিলেন তিনি।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হুঁশিয়ারি, “স্বরাষ্ট্রমন্ত্রী একশোবার বিশ্বভারতীতে আসতে পারেন। তবে যেখানে বসে তিনি ভিজিটার্স বুকে লিখলেন সেটা রবীন্দ্রনাথের। তার আমরা ধিক্কার জানাই। বাঙালিকে শেষ করা মুশকিল। এক পাগল ভিসি। ও যদি মনে করে যা খুশি তাই করব। তাহলে মানব না। এতদিন বিশ্বভারতী নিয়ে রাজনীতি করিনি। এবার করব। বিশ্বভারতীর ভিতরে ঢুকে পতাকা লাগিয়ে দেব ও যদি পাগলামি না ছাড়ে। ওর মস্তিষ্ক খারাপ বলে তো সকলের নয়। ওর অধিকার নেই বাঙালিকে ক্ষুন্ন করার।” জাতীয় সংগীতের অবমাননা সহ্য করব না বলেও জানান তিনি।
[আরও পড়ুন: ষড়যন্ত্র! কোন্নগর, হিন্দমোটর স্টেশনের বোর্ডে হিন্দি ভাষার লেখায় কালি মাখাল দুষ্কৃতীরা]
গত রবিবার ঠাসা কর্মসূচি নিয়ে বীরভূম সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নানা কাজের ফাঁকে রতনপল্লিতে বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। শোনেন গান। বাউলের বাড়িতে থাকা শিবমন্দিরে দেন পুজোও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত ৯০০ মিটার রাস্তায় রোড শোও করেন। তারই পালটা হিসাবে আগামী ২৯ ডিসেম্বর রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের দাবি, সেই রোড শোতে অংশ নেবেন কমপক্ষ ১ হাজার জন বাউল। তার মধ্যে অমিত শাহ যে বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন সেই বাসুদেব বাউলের থাকারও ইঙ্গিত দিয়েছেন বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বিধানসভা নির্বাচনের ঠিক আগে বীরভূমের লাল মাটিতে রোড শোয় ঠিক কেমন মানুষের ভিড় হয়, সেটাই এখন শাসকদল তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
[আরও পড়ুন: ESI-এর টাকায় কারচুপির প্রতিবাদ করায় ছাঁটাই! শ্রমিক বিক্ষোভে উত্তাল হুগলির জুটমিল]
সর্বশেষ খবর
-
সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম