Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Tamluk

মহিলাদের কটূক্তি, ধর্ষণের হুমকি! রাতারাতি গ্রেপ্তার তমলুকের দাপুটে তৃণমূল নেতা

পুলিশ সূত্রে খবর, চঞ্চলের বিরুদ্ধে জোর করে জায়গা দখলের অভিযোগ তো ছিলই। সেই সঙ্গে এক মহিলাকে কটূক্তি ও ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

Advertisement
প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:৫৮

link
প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:৫৮

options
link
মহিলাদের কটূক্তি, ধর্ষণের হুমকি! রাতারাতি গ্রেপ্তার তমলুকের দাপুটে তৃণমূল নেতা zoom
পুলিশের জালে অভিযুক্ত তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া।

তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সহ-সভাপতি চঞ্চল খাঁড়া। যাঁর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ। তাঁর ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে চঞ্চল খাঁড়াকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, চঞ্চলের বিরুদ্ধে জোর করে জায়গা দখলের অভিযোগ তো ছিলই। সেই সঙ্গে এক মহিলাকে কটূক্তি ও ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুক্রবার তমলুক থানা চত্বরে দাঁড়িয়ে অভিযোগকারী মহিলা বলেন, “দিনের পর দিন হুমকি দিয়ে গেছেন চঞ্চল খাঁড়া। এমনকী ধর্ষণের হুমকিও দিয়েছেন। আমার মেয়ে রাস্তায় বেরলেই পাড়ার ছেলেরা কটূক্তি করত ওঁর মদতেই। ভয়ে ভয়ে দিন কাটিয়েছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগকারীর দাবি, এতদিন তৃণমূল জমানায় নেতার দাপট সহ্য করেও মুখ বুজে ছিলেন অনেকে। পালাবদল হতে না হতেই তমলুক পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়ার বিরুদ্ধে অ্যাকশন! ওই এলাকারই এক স্থানীয় বাসিন্দা বলেন, “গোটা তমলুক শহর ওঁর কর্মকাণ্ডের জন্য তিতিবিরক্ত। দাপুটে নেতা বলে কেউ মুখ খুলতে পারেনি এতদিন।” লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার চঞ্চল কুমার খাঁড়াকে বাড়ি থেকে আটক করে তমলুক থানার পুলিশ। প্রায় ১০ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করার পর তমলুক থানার পুলিশ রাতেই গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। শুক্রবার সকালে তমলুক জেলা আদালতে পেশ করা হয় অভিযুক্তকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.