Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Jakir Hossain

‘অনেক কাউন্সিলরের খাবার জুটত না, এখন দু-তিন তলা বাড়ি’, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের মন্তব্য নিয়ে শুরু জোর চর্চা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ১৭:৩৮

options
link
‘অনেক কাউন্সিলরের খাবার জুটত না, এখন দু-তিন তলা বাড়ি’, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল নেতামন্ত্রীদের। শিক্ষক নিয়োগ হোক কিংবা গরু পাচার অথবা রেশন দুর্নীতিতে বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো নেতারা। তারই মাঝে বিস্ফোরক জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর তরজা।

শনিবার রঘুনাথগঞ্জে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন জাকির হোসেন। সেখানেই তিনি একের পর এক বিস্ফোরক কথা বলেন তিনি। বোমা ফাটান বিধায়ক। বলেন, “অনেক কাউন্সিলর আছে যারা দুতলা, তিন তলা বাড়ি করেছেন। অথচ তাদের বাড়িতে একসময় খাওয়া জুটত না। তার মানে তারা দুনম্বরি করেছে। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ জানাব। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” তিনি আরও বলেন, “আমি না থাকলে অনেক দলীয় সদস্যই হেরে যেতেন। তাদের পাঁচশো, এক হাজার ভোট পাওয়ার ক্ষমতা ছিল না। কারণ, তারা সাধারণ মানুষকে শোষণ করে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাঁচরাপাড়ার গোডাউন লক্ষ্য করে পর পর তিনটি বোমা, বিস্ফোরণে হাত উড়ল দুজনের]

একসময় গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল জাকির হোসেনের। গত বছর তাঁর বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করে আয়কর দপ্তর। সেই তৃণমূল বিধায়কেরই এহেন মন্তব্যে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর। কারণ, দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বার বার সরব হয়েছে গেরুয়া শিবির। তৃণমূল বিধায়কের মন্তব্য যে বিরোধীদের আরও ইন্ধন জোগাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। জাকির হোসেনকে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। দুর্নীতিগ্রস্তরা দলে আছে জেনেও কেন তৃণমূলে রয়েছেন জাকির, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।

[আরও পড়ুন: রামের পর দুর্গা আবেগে শান বিজেপির! এবার দুর্গাপুজোয় আর্থিক অনুদান কেন্দ্রের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.