সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাসক-বিরোধী প্রত্যেকেই বাড়াচ্ছে আক্রমণের ঝাঁজ। যত দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে সেই তালিকা। ফের নাম জুড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আরও একবার স্বমেজাজে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তিনি। কামারহাটির খাদ্য উৎসবে বিধায়কের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
খাদ্য উৎসব বলে কথা। সেখানে গিয়ে খাবার চেখে দেখবেন না তা কী হতে পারে? শিক কাবাব হাতে নিয়ে মদন মিত্র (Madan Mitra) বলেন, “শিক কাবাব তৈরি করা শিখে রাখছি। পঞ্চায়েত নির্বাচনে শিক আর কাবাব দু’টোই কাজে লাগবে। ভোটের দিন ছেলেমেয়েরা সারাদিন খালি কাজ করবে? কাবাবটা খাবে। শিকটা খুব কাজে লাগবে। কাঁচা মাংস ঝলসানো হবে। মাখন, ঘি, মধু পড়বে। দেওয়ার আগে লেবু টিপে বিটনুন আর লঙ্কা দিয়ে তৈরি হবে কাবার। ও লাভলি।”

[আরও পড়ুন: এক হাতে থ্রি ডি ক্যামেরা, ক্যানসার অস্ত্রোপচারে শহরে হাজির অত্যাধুনিক রোবট]
নির্বাচনে বিরোধীরা কিছুই করতে পারবেন না বলে একেবারে নিশ্চিত মদন মিত্র। বিধায়কের মতে, “ভোট তো সকালবেলা ১-২ ঘণ্টার। যা ভাষণ তো পাড়ায় পাড়ায়। ৫ জন লোক আর ৫ হাজার পুলিশ নিয়ে মিটিং। এমনি তো কেউ নেই। টাইব্রেকার তো দূরের কথা, এমনিতেই ৬-৭ গোল হয়ে যাবে।”
এই প্রথমবার নয়। আগেও বহুবার একেবারে নিজস্ব স্টাইলে বিরোধীদের হুঙ্কার দিয়েছেন মদন মিত্র। তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে বগটুই কাণ্ডের প্রসঙ্গ তুলেছেন। প্রকাশ্যে এমন মন্তব্য করে মদন মিত্র হিংসার পরিস্থিতি তৈরি করছেন বলেই দাবি তাঁর। কংগ্রেস এবং সিপিএমের তরফে মদন মিত্রের মন্তব্যের কড়া নিন্দা করেছেন।
[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পরই বছর দেড়েকের শিশুকে ‘খুন’, আটক মা ও তার স্বামী]
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ