রমণী বিশ্বাস, তেহট্ট: এবার ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে এবার নদিয়ায় (Nadia) চরমে তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তি। বিধায়ক তাপস সাহাকে ঘিরে বিক্ষোভে একদল। পালটা জেলা বঙ্গ জননীর সভানেত্রীকে আক্রমণ বিধায়কের।
সামনেই ২১ জুলাই। এবার ওইদিনে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে তেহট্ট শ্রীদাম চন্দ্র বালিকা বিদ্যালয়ে এ নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন বিধায়ক তাপস সাহা, নদিয়া জেলা বঙ্গ জননীর সভানেত্রী টিনা ভৌমিক সাহা-সহ অন্যান্যরা। টিনা ভৌমিকের অভিযোগ, তাপস সাহা পঞ্চায়েত ভোটে জেতা তৃণমূল প্রার্থীদের পরিবর্তে অন্যদের গুরুত্ব দিচ্ছিলেন। তাঁদের সভামঞ্চে জায়গা করে দিচ্ছিলেন। যা মোটেও ভালভবে নেননি দলের কর্মীরা। এরপরই অশান্তি শুরু হয় স্কুল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন দুই গোষ্ঠীর সদস্যরাই।
[আরও পড়ুন: ‘বিচারপতিই রাজনীতির সুযোগ করে দিচ্ছেন’, অভিষেকের পাশে অপরূপা, তোপ সৌমিত্রকে]
যদিও পালটা টিনাদেবীকে আক্রমণ করেছেন বিধায়ক। তাঁর বিরুদ্ধে ভোটের টিকিটে কারচুপির অভিযোগও করেছেন। সব মিলিয়ে এদিন ফের অশান্তিতে জড়ালেন বিধায়ক ও টিনা ভৌমিক। থানার দ্বারস্থ দুই পক্ষই।
[আরও পড়ুন: পার্বতী বাউলের আঁকা প্রতিমার আদলে প্রাণ পাবে দুর্গা, বিশেষ চমক কলকাতার এই পুজোয়]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা