শান্তনু কর, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উপর হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেই অভিযোগ। বিধায়কের অল্পের জন্য বরাতজোরে রক্ষা পেয়েছেন। তবে জখম হন তাঁর দেহরক্ষী। এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি ও কংগ্রেস।
সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে সরকারি পরিষেবা প্রদান অনু্ষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর শিলিগুড়িতে সভা করবেন তিনি। তার আগে রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক। সভাস্থল পরিদর্শন করে সন্ন্যাসীকাটা হয়ে ফেরার পথে বিপত্তি। গাডরা হয়ে কুণ্ডুবাগান আসার পথে পিছন থেকে বিধায়ক খগেশ্বর রায়ের গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে জখম হন বিধায়কের দেহরক্ষী শুভেন্দু সরকার।
[আরও পড়ুন: দুই বিচারপতির সংঘাতে কলকাতা হাই কোর্ট থেকে মেডিক্যাল মামলা সরল শীর্ষ আদালতে]
খগেশ্বর রায় বলেন, “আমাকেই মারতে হামলা হয়েছিল। লোকসভা ভোটের আগে আমাকে আটকে দেওয়ার চেষ্টা চলছে।” বিধায়কের উপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই তুঙ্গে শাসক-বিরোধী তরজা। বিজেপি এবং কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলার ঘটনায় যুক্ত বলেই অভিযোগ তৃণমূল বিধায়কের। যদিও তৃণমূল বিধায়কের সেই অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা।
[আরও পড়ুন: ‘খুনে’র শাস্তি! ১০০ বছরের জন্য শিকলবন্দি গাছ! বাংলার কোথায় ঘটল এমন ঘটনা?]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী