স্টাফ রিপোর্টার, কোচবিহার: প্রয়াত হলেন কোচবিহারের তৃণমূল সাংসদ রেণুকা সিনহা (৬৮)৷ বুধবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ঘরে বসে টিভি দেখতে দেখতে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন রেণুকা৷ সঙ্গে সঙ্গে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে খবর৷
দীর্ঘদিনের রাজনীতিক রেণুকাদেবী ১৯৯৫ সাল থেকে কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন৷ গত লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন৷ অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণুকাদেবী কোচবিহারের ভারত ক্লাব এলাকায় থাকতেন৷ তাঁর স্বামী বলদেব সিনহা ও বড় ছেলে রাজদেব কলকাতায় থাকেন৷ ছোট ছেলে রত্নদীপ তাঁর সঙ্গে কোচবিহারেই থাকতেন৷ প্রয়াত সাংসদকে শ্রদ্ধা জানাতে রাতেই কলকাতা থেকে কোচবিহার রওনা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ জেলার পুলিশ সুপার সুনীল যাদব-সহ প্রশাসনিক কর্তারা এবং তৃণমূলের অন্যান্য নেতা বিধায়করা শ্রদ্ধা জানাতে রাতেই তাঁর বাড়িতে যান৷
রেণুকা সিনহার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইট করেন, “অত্যন্ত দুঃখের খবর৷ সাংসদ রেণুকা সিনহা প্রয়াত হয়েছেন৷ তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল৷”
Very saddened. Our sitting Lok Sabha MP from Cooch Behar Renuka Sinha passed away. Deepest condolences to her family. Rest in Peace
— Mamata Banerjee (@MamataOfficial) August 17, 2016
সর্বশেষ খবর
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ