Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ration

বিনামূল্যে রেশনের সময়সীমা আরও বাড়াক কেন্দ্র, আবেদন নিয়ে মোদিকে চিঠি সৌগত রায়ের

তৃণমূল সাংসদের আবেদন কতটা কার্যকরী হয়, সেদিকে নজর সকলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২০, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২০, ১৬:২৯

options
link
বিনামূল্যে রেশনের সময়সীমা আরও বাড়াক কেন্দ্র, আবেদন নিয়ে মোদিকে চিঠি সৌগত রায়ের zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: করোনা (Coronavirus) সংকট কাটেনি এখনও। কবে কাটবে, তা নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। এই অবস্থায় সাধারণ মানুষের জীবনযাপন খানিকটা কঠিনই হয়ে উঠেছে। গত কয়েকমাস ধরেই রুটিরুজি নিয়ে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় দেশবাসীর পাশে দাঁড়াতে কেন্দ্রীয় খাদ্য প্রকল্প ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’য় এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যপণ্য বণ্টনের সিদ্ধান্ত নেয় রাজ্য। এবার এই পরিষেবার মেয়াদ আরও বৃদ্ধির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশনের (All India Fare Price Shop Dealers’ Association) আবেদনকে সমর্থন জানিয়ে তাঁর অনুরোধ, আরও চার মাস বিনামূল্যে রেশনের (Free Ration) ব্যবস্থা করুক কেন্দ্র।

Ration

Advertisement

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন চালু হওয়ার পর ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’য় প্রথম দফায় তিনমাস বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। পরে তা আরও কয়েকমাস বাড়ানো হয়। চাল, ডাল, ছোলার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিভিন্ন রাজ্যে বণ্টন করা হচ্ছিল কেন্দ্রের তরফে। এই রেশন সামগ্রীর মান নিয়ে রাজ্যের বেশ কিছু অভিযোগও ছিল। সেসব সত্ত্বেও রাজ্যবাসী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ রেশন পাচ্ছিলেন কেন্দ্র থেকে। তবে রাজ্যের তরফে সময়মতো গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রকে সরবরাহ না করার অভিযোগে নভেম্বরের বরাদ্দ রেশন সামগ্রী পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় কেন্দ্র। এ নিয়ে আরেকপ্রস্থ সংঘাতেও জড়ায় কেন্দ্র-রাজ্য।

[আরও পড়ুন: খুন করে ফের বিজেপি কর্মীর দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সোমবার কল্যাণী বন্‌ধ]

তবে সেই দ্বন্দ্ব ভুলে রেশন ডিলারদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীকে (PM Naredra Modi) চিঠি লিখলেন। তাতে তাঁর আবেদন যে নভেম্বর নয়, করোনা পরিস্থিতিতে ২০২১-এর মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দিক কেন্দ্র। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস অ্যাসোসিয়েশন এই মর্মেই একটি আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনপত্র সৌগত রায় (Sougata Roy) মোদিকে লেখা নিজের চিঠিতে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন।

Ration

[আরও পড়ুন: হু হু করে ঢুকছে দামোদরের জল, এখনও শুরু হয়নি দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির কাজ]

আসলে, এমনিতে রাজনৈতিক মতানৈক্য যতই থাক, দেশের স্বার্থে তুচ্ছ সংঘাত ভুলে এভাবে যৌথভাবে কাজ করাই যে গণতান্ত্রিক কাঠামোর দস্তুর, সেটা সৌগত রায়ের মতো দুঁদে রাজনীতিবিদ বোঝেন বেশ ভালই। তবে তাঁর আবেদনে সাড়া দিয়ে বিনামূল্যে রেশন বণ্টনের সময়সীমা আগামী বছর পর্যন্ত বৃদ্ধিতে কেন্দ্রের সবুজ সংকেত মেলে কি না, সেদিকে অবশ্যই নজর থাকবে সব মহলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.