Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
বঙ্গে পালাবদল
TMC

ইস্কোর জমি দখল করে কার্যালয় তৃণমূলের! পালাবদলের পর ভাঙল বুলডোজার

ইস্কোর জমি দখল করে কার্যালয় বানিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস! রাজ্যে পালাবদলের পর সেই জমিতেই চলল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওই কার্যালয়।

Advertisement
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৬:৪৬

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৬:৪৬

options
link
ইস্কোর জমি দখল করে কার্যালয় তৃণমূলের! পালাবদলের পর ভাঙল বুলডোজার zoom
পালাবদলের পর ভাঙল বুলডোজার। নিজস্ব চিত্র

ইস্কোর জমি দখল করে কার্যালয় বানিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস! রাজ্যে পালাবদলের পর সেই জমিতেই চলল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ওই কার্যালয়। অভিযোগ, একাধিকবার সেই জমি খালি করার জন্য ইস্কোর তরফে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেসবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কান দেয়নি বলে অভিযোগ। রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পর্যূদস্ত হয়েছে। বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এরপর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক জায়গায় জবরদখল সরাতে চলেছে বুলডোজার। এবার বার্ণপুরে তৃণমূল কার্যালয়ে চলল বুলডোজার।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতা ও হাওড়া-সহ বিভিন্ন এলাকায় যখন একের পর এক অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, এবার সেই একই ছবি দেখা গেল আসানসোলের বার্ণপুরে। তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই বার্ণপুরের ত্রিবেণী মোড়ে অবস্থিত তৃণমূল যুব কংগ্রেসের একটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল কেন্দ্র সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের ইস্কো কর্তৃপক্ষ। অভিযোগ, সম্পূর্ণ বেআইনিভাবে তাদের জমি দখল করে এই পার্টি অফিসটি নির্মাণ করা হয়েছিল। জমি খালি করার জন্য আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তৃণমূলের তরফে তা গ্রাহ্য হয়নি। আজ, মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী ও আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে সেই অবৈধ অফিসটি ভেঙে ফেলা হল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TMC office occupied ISCO land, Bulldozer destroyed
ভেঙে ফেলা হল তৃণমূলের কার্যালয়। নিজস্ব চিত্র

ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় যুব তৃণমূল নেতা অভিক গোস্বামী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। বলেন, “নির্বাচনে মানুষের দেওয়া রায় আমরা মেনে নিয়েছি। কিন্তু এই অফিস থেকে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়া হত। আগামী দিনে বিরোধী শক্তি হিসেবে মানুষের আওয়াজ তোলার জায়গা ছিল এটি। চাবি দেওয়ার বিষয়ে আলোচনার আগেই বলপূর্বক এটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।”

ইস্কো কর্তৃপক্ষকে নিশানা করে তিনি আরও বলেন, “বার্ণপুরে সেলের অজস্র জমি কব্জা করে অনেকে নিজেদের ব্যবসা ও পকেট ভরানোর কাজ করছে। কর্তৃপক্ষ যেন শুধু বিরোধী রাজনীতি করার কারণে আমাদের অফিস না ভেঙে, সেইসব জায়গাগুলোর দিকেও সমান নজর দেয়।” ​অন্যদিকে, ইস্কো কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা—সরকারি জমি দখল করে কোনওরকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই উচ্ছেদ অভিযান জারি থাকবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.