বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: আদৌ পঞ্চায়েত ভোট ১৪ মে হবে কি না, তা নিয়ে ফের অনিশ্চয়তার মধ্যেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিলেন, ‘ভোট যেদিনই হোক, তৃণমূল কংগ্রেস প্রস্তুত।’ বিরোধীদের বারবার কোর্টে যাওয়ার প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘ওরা কোর্ট নিয়ে আছে, আমরা ভোট নিয়ে আছি।’
বুধবার নদিয়ার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের দলের প্রতীক পাওয়া সব প্রার্থী, বিধায়কদের নিয়ে নদিয়ার কল্যাণী স্টেডিয়ামে নির্বাচনী কর্মশালার আয়োজন করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বাণীকুমার রায়, সাংসদ-সহ প্রায় সকলেই। ওই কর্মশালার উদ্বোধন করে পার্থবাবু বলেন, ‘বিরোধীরা গোলমাল না পাকাতে চাইলে ভোট শান্তিপূর্ণ ভাবেই হবে।’ তাঁর প্রশ্ন, ‘বিরোধীরা বলছে, তারা নাকি মনোনয়নই জমা দিতেই পারেননি। তাহলে আমার প্রশ্ন, ভোট নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? আপনরা নাকি মনোনয়নই জমা দিতে পারেননি!’
[শৌচাগারের জলে তৈরি হচ্ছে রেলের চা! ভিডিও দেখলে গা গুলিয়ে উঠবে]
তৃণমূলের মহাসচিবের আরও অভিযোগ, ‘সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে একে অপরকে আসন ছেড়ে দিয়ে গ্রামে গঞ্জে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। তবে বিরোধীরা একজোট হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন না বলে আত্মবিশ্বাসী শুনিয়েছে পার্থকে। দলীয় প্রার্থীদের তাঁর স্পষ্ট নির্দেশ, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে যে যে উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে, তা দলবদ্ধভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। সিপিএম ,কংগ্রেস একজোট হয়ে যখন বিজেপির উপর ভরসা করে রয়েছে, তখন তাদের জানা নেই যে ওই দলটাকেও মানুষ চায় না।’
উল্লেখ্য, এই জেলায় একটি জেলা পরিষদে ৪৭টি, ১৮টি পঞ্চায়েত সমিতিতে ৫৪১টি ও ১৮৫টি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৩ হাজার ২০৯টি আসন রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে তিনটি জেলা পরিষদ, ৮০টি পঞ্চায়েত সমিতি ও ৫১৮টি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন তৃণমূল প্রার্থীরা। তবে এখনই দলীয় কর্মী ও প্রার্থীদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে নিষেধ করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, ‘দলের টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাদের বলা হয়েছে, লিফলেট বিলি করে নাম প্রত্যাহার করে নিতে।’
[প্রভিডেন্ট ফান্ডের পোর্টাল হ্যাক, চরম বিপদে আড়াই কোটিরও বেশি গ্রাহকের তথ্য]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে
-
ইথানলের মিশ্রণে গাড়ির ক্ষতি না হওয়ার দাবি, গড়করিকে পালটা ‘চ্যালেঞ্জ’ সমাজকর্মীদের
-
সেবাশ্রয়ের ‘ভুলে’ বাদ পা! অভিষেক-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার