রাজা দাস, বালুরঘাট: আদিবাসী ভাষার মাধ্যমে তপন ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রামেগুলিতে প্রচার তৃণমূলের। রাজ্য সরকারের প্রকল্পগুলি সহজসরল ভাবে তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনে বাড়তি ফায়দা নেওয়ার চেষ্টায় ঘাসফুল শিবির। তবে ভাষার ওপর গুরুত্ব না দিয়ে সাধারণ স্বাভাবিক প্রচারে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিরোধী গেরুয়া শিবির।
দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ২৭ শতাংশ আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের বাস তপন ব্লকে। তপন বিধানসভার আসনটিও আদিবাসীদের জন্য সংরক্ষিত। ওই ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। জেলা পরিষদের ৩ এবং পঞ্চায়েত সমিতির ৩২ টি আসন রয়েছে তপন ব্লকে। ২০২১ সালে বিজেপি বিধায়ক বুধরাই টুডুর জয়ের পিছনে আদিবাসী ভোট ব্যাংক যথেষ্ট সহায়ক ছিল। তপন পঞ্চায়েত সমিতিতে তৃণমূল বোর্ড গড়লেও ঘাড়ের কাছে নি:শ্বাস ফেলছিল বিজেপি। সেই ব্লকের আদিবাসী ভোটকে এই পঞ্চায়েত নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। রামপাড়া চেঁচড়া, আজমতপুর, রামচন্দ্রপুর, গুরাইল, গোফানগর গ্রাম পঞ্চায়েতের অনগ্রসর সম্প্রদায়ভুক্ত গ্রামগুলিতে চলছে আদিবাসী ভাষায় প্রচার। প্রার্থীদের সঙ্গে দলের আদিবাসী নেতা, কর্মী, সমর্থকরা এই প্রচারে অগ্রনী ভূমিকায় থাকছেন।
[আরও পড়ুন: ‘মমতাকে ভোট দিতেই হবে’, অশক্ত শরীরে হেঁটেই ভোট কেন্দ্রে যাবেন ১১২ বছরের হারাধন সাহা]
তৃণমূল এসটি সেলের জেলা সভাপতি তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, আদিবাসী গ্রামে গিয়ে সেখাকার মানুষের ভাষাতেই আমরা প্রচার করছি। বাড়ি বাড়ি তো বটেই, গ্রামে গিয়ে সেখানকার বাসিন্দাদের নিয়ে পাড়া বৈঠক হচ্ছে। সেখানে তাদের ভাষাতেই রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প এবং আদিবাদী মানুষদের জন্য তৈরি প্রকল্প সম্পর্কে অবগত করা হচ্ছে। যার গ্রহণযোগ্যতা অনেক বেশি হচ্ছে। এমনকি সেই এলাকাতে নির্বাচনী মাইকিং বা সভাগুলিতে ব্যবহার করা হচ্ছে আদিবাসী ভাষার ব্যবহার। এক্ষেত্রে তপন ব্লককে বেশি গুরুত্ব দিলেও জেলার অনান্য ব্লকের কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় একইভাবে চলছে আমাদের প্রচার।
অন্যদিকে, তপন ব্লকের বিধায়ক তথা জেলা বিজেপি নেতা বুধরাই টুডু বলেন,” ভাষাকে পৃথকভাবে দেখছি না আমরা। সব জায়গাতেই স্বাভাবিকভাবেই প্রচার চলছে আমাদের। তবে প্রয়োজনের ভিত্তিতে কিছু জায়গায় আদিবাসী মানুষদের তাদের মত করে বোঝাচ্ছি আমরা।” অর্থাৎ তৃণমূলের মতো ভাষাকে হাতিয়ার করছেন না বলেই সাফ জানালেন তিনি।
[আরও পড়ুন: ‘গুলি চালিয়েছেন বিধায়ক’, দাবি গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর, ৪ জনের বিরুদ্ধে FIR আহতের মায়ের]
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও