রাজা দাস, বালুরঘাট: নিত্যনতুন জনহিতকর প্রকল্পে কাজ করছে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভা। মাঝে মাত্র দু’মাস। তারপরেই মেয়াদ ফুরোবে তৃণমূল পুরবোর্ডের। তার আগে আগামী পুর নির্বাচনের কথা মাথায় রেখেই কাজের খতিয়ানকে গুছিয়ে নিতে চাইছে পুরসভা। শুরু হয়ে গিয়েছে কাজকর্মও। নির্বাচনকে লক্ষ্যমাত্রা করে একাধিক পরিকল্পনাও নিয়েছে বর্তমান পুরবোর্ড। এমনটাই মত রাজনৈতিক মহলের।
[বিবাহ বহির্ভূত সম্পর্কে অবনতি, গৃহবধূকে কুপিয়ে খুন বীরভূমে]
আগামী আগস্টেই তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। একের পর এক চমক। এবার কেন্দ্রীয় সরকারের জাতীয় নগর জীবিকা মিশন বা এনইউএলএম প্রকল্পের অধীনে নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অঙ্গ হিসেবে ভবঘুরেদের জন্য স্থায়ী অবাসন তৈরি হচ্ছে। বালুরঘাট পুরসভা শহরের লোকনাথ মন্দির এলাকায় হবে এই আবাসন। পুরসভা সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন নয়, পুর এলাকায় থাকে এমন ভবঘুরেদের দেওয়া হবে সেই আবাসন গুলি। প্রায় এক কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে আবাসন। মাস দু’য়েকের মধ্যেই কাজ শেষ হবে আবাসনের। প্রকল্পের পরের ধাপের কথা মাথায় রেখে বালুরঘাট শহরের এমন ভবঘুরেদের চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করেছে পুরসভা। এরজন্য কলকাতা থেকে কয়েকজনের প্রতিনিধি দল এসে পৌঁছেছে বালুরঘাটে। শহরের বিভিন্ন এলাকায় ভবঘুরেদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে রবিবার রাত থেকেই। পাশাপাশি চলছে তথ্য সংগ্রহের কাজ। শুধুমাত্র আবাসন দেওয়া নয়, পাশাপাশি ভবঘুরেদের সব রকম দায়িত্ব নেবে পুরসভা। এনিয়ে এখনও পর্যন্ত বালুরঘাট পুরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত ৩৫ জন ভবঘুরেকে চিহ্নিত করা হয়েছে।
[অনৈতিক কাজের প্রতিবাদ করায় ১৪বার বদলি! স্বেচ্ছামৃত্যুর আবেদন সরকারি কর্মীর]
এই প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান রাজেন শীল জানান, লোকনাথ মন্দির এলাকায় ভবঘুরেদের জন্য তৈরি করা হচ্ছে আবাসন। সেখানে ৫০ জন থাকতে পারবে। থাকার পাশাপাশি তাদের খাবার-দাবারের ব্যবস্থা করা হবে। তবে নির্বাচন বা অন্য বিষয়কে সামনে রেখে নয়, এই পরিকল্পনা অনেক আগে থেকেই নেওয়া হয়েছে। শহরের মানুষের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই প্রকল্পের কাজ চলছে। জনহিতকর কাজের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শিখরে থাকতে চাইছে তৃণমূলের পুরবোর্ড। পুরভোটের আগে একটা স্বচ্ছ ও কর্মমুখর ভাবমূর্তি তৈরিতে তৎপর তৃণমূল। চলছে চমকের পর চমক।
ছবি: রতন দে
সর্বশেষ খবর
-
‘আগেও দু’বার হারিয়েছি, আমাদের ভয় পাবে,’ সেমিতে উঠে এমবাপেদের হুঙ্কার স্পেনের ইয়ামালের
-
বারুইপুরের ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ খুনে জারি ধরপাকড়, মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রেপ্তার আরও ৩
-
সৃজিতের গোয়েন্দা ছবিতে ‘কানাইচরণ’ যিশু, প্রথমবার টিমে ‘কিশোরী’ ইধিকা, কবে শুরু শুটিং?
-
অসমের ফ্লাইওভারে জুবিনের ম্যুরালে চে-র ছায়া! ক্ষোভ উগরে দিলেন হিমন্ত
-
দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে কর্মরত শ্রমিকের মৃত্যু, প্রশ্নের মুখে নিরাপত্তা