Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কাটমানি

পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, সরব খাদ্য কর্মাধ্যক্ষ

অভিযোগ জানিয়ে জেলা তৃণমূল সভাপতিকে চিঠি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০১৯, ২১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০১৯, ২১:০৪

options
link
পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, সরব খাদ্য কর্মাধ্যক্ষ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটমানি ইস্যুতে সরগরম রাজনীতির অলিন্দ৷ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে খুব সামান্য সংখ্যক নেতা কাটমানি ভোগ করেছেন৷ যদিও বিরোধীরা সেই দাবি মানতে নারাজ৷ পালটা তাদের দাবি, দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে কাটমানি হাতানো তৃণমূল নেতানেত্রীর তালিকা৷ শাসক-বিরোধী তরজার মাঝেই কাটমানি ইস্যুতে নয়া মোড়৷ এই ইস্যুকে নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ৷ জেলা তৃণমূল সভাপতিকে চিঠি দিয়ে এই অভিযোগও জানিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদ ছাড়লেন বাঁকুড়া পুরসভার উপপ্রধান]

প্রকাশ্যে তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের তরজা৷ পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে সরব খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন৷ তাঁর অভিযোগ,২০১২ থেকে ২০১৯৷ এই সাত বছরের মধ্যে ৫-৬ কোটি টাকার জমি কিনেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা। এছাড়া রিসর্ট, সোনার দোকান, ফ্ল্যাট-সহ আরও কয়েক কোটি টাকার সম্পত্তি দিবাকর তৈরি করেছেন বলেও অভিযোগ জয়দেব বর্মনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: কাটমানি ফেরত চেয়ে মন্ত্রীর বাড়ির সামনে ধরনা বিজেপির, উত্তেজনা চুঁচুড়ায়]

দিবাকর জানার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ জানিয়ে জেলা তৃণমূল সভাপতিকে চিঠি দিয়েছেন ওই পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন। তবে চিঠির বিষয়ে কিছু জানেন না বলেই প্রতিক্রিয়া অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানার৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.