Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অমিতের সভার পরেই একই জায়গায় পালটা সভার প্রস্তুতি তৃণমূলের

আনতে হবে দ্বিগুণের বেশি লোক, নির্দেশ জেলা নেতৃত্বকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০১৮, ২০:০২

options
link
অমিতের সভার পরেই একই জায়গায় পালটা সভার প্রস্তুতি তৃণমূলের zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র জনসভার দু’দিন পরেই একই মাঠে পালটা সভা করতে চলেছে তৃণমূল। সেখানে থাকার কথা রয়েছে রাজ্যের পাঁচ মন্ত্রী ও এক আদিবাসী নেতা তথা প্রাক্তন মন্ত্রীর৷ আগামী পয়লা জুলাই পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়া ফুটবল ময়দানে এই জনসভা হওয়ার কথা রয়েছে৷

[আত্মীয়কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ হোমগার্ডের]

Advertisement

সূত্রের খবর, সভায় থাকার কথা রয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিশু ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু ও তৃণমূলের আদিবাসী নেতা, প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান সুকুমার হাঁসদার। মঙ্গলবার শহরের একটি হোটেলে বৈঠক করে জেলা নেতৃত্বকে টার্গেট দেওয়া হয়েছে দু’লাখ লোক জমায়েত করতে হবে৷ কারণ, ২৮ জুন ওই একই মাঠে অমিত শাহের সভায় এক লাখ জমায়েতের টার্গেট নিয়েছে জেলা বিজেপি। এই সভা নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘অমিত শাহ যে মাঠে সভা করবেন সেই মাঠেই আমরা দু’লাখ মানুষ জমায়েত করে বিজেপি-সহ বিরোধীদের বুঝিয়ে দিতে চাই এই জেলায় তৃণমূলের কোন বিকল্প নেই। তাই পঞ্চায়েতে কয়েকটি আসনে জিতে বড়বড় কথা বলে কোন লাভ হবে না। বিজেপি যা ভাবছে তা স্বপ্নই হয়ে থাকবে। সাবেক মানভূমের এই মাটিতে ধর্ম ও অস্ত্র নিয়ে রাজনীতি হয় না। এখানে সাধারণ মানুষই শেষ কথা বলেন। আর সেই সাধারণ মানুষ এই জেলায় তৃণমূল ছাড়া আর কিছুই ভাবছেন না৷’

[জানলা ভেঙে ঘরে ঢুকে বৃ্দ্ধাকে ধর্ষণ, সন্ন্যাসিনী কাণ্ডের ছায়া আউশগ্রামে]

সূত্রের খবর, বৈঠকে জেলার নেতাদের পরিষ্কার বার্তা দিয়েছেন মন্ত্রী শান্তিরাম মাহাতো৷ জানিয়ে দিয়েছেন প্রতিটি অঞ্চল থেকে ওই সভায় ব্যাপক হারে জমায়েত করতে হবে। প্রয়োজনে বাস ভাড়া করে বিভিন্ন এলাকায় থেকে লোক আনতে হবে৷ ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে মিটিং করে ওই সভার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩০ জুন হুল দিবস পালন করার৷ সেই সঙ্গে ২১ জুলাইয়ের প্রস্তুতিও শুরু করে দিতে বলা হয়েছে জেলা নেতৃত্বকে। পাশাপাশি সর্বত্র লাগানো হচ্ছে একাধিক হোর্ডিং ও ফেস্টুন৷ করা হচ্ছে মাইকিংয়ের ব্যবস্থা। গত শনিবার রঘুনাথপুরের সভা থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ইতিমধ্যেই ওই সভার ইঙ্গিত দিয়েছেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.