Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Ghola

ঘোলায় ‘খুন’ তৃণমূল কর্মী, প্রতিহিংসা নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জের?

তৃণমূল কর্মীর দাদার উপরেও হামলা চালায় দুষ্কৃতীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৪, ১৫:৩৩

options
link
ঘোলায় ‘খুন’ তৃণমূল কর্মী, প্রতিহিংসা নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জের? zoom
ছবি: প্রতীকী

অর্ণব দাস, বারাকপুর: প্রতিহিংসা নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জের? তৃণমূল কর্মী খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। বর্ষবরণের রাতে ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে উত্তর ২৪ পরগনার ঘোলার বিলকান্দা পঞ্চায়েত ১ এলাকা। এই ঘটনায় জখম আরও এক।

নিহত অভিজিৎ বিশ্বাস, উত্তর ২৪ পরগনার ঘোলার বিলকান্দা পঞ্চায়েত ১ এলাকার বাসিন্দা। মা, স্ত্রী এবং তাঁর এক সন্তানও রয়েছে। চানাচুরের ব্যবসা করে সংসার চালাতেন অভিজিৎ। রবিবার রাত ১০টা নাগাদ তিনি বাড়ির সামনে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। পাশে ছিলেন তাঁর দাদা বিশ্বজিৎ বিশ্বাস। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা প্রথমে বিশ্বজিৎ বিশ্বাসের মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পর অভিজিৎকে টার্গেট করে দুষ্কৃতীরা। অভিযোগ, রাস্তায় ফেলে ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, শুরু সুনামিও]

পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যান। অভিজিৎকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোর চারটের সময় তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা। প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ বিশ্বাস জানান, মোট আট থেকে দশজন দুষ্কৃতী হামলা চালায়। যার মধ্যে তিনি বাদল, বলয়, অর্জুন, নীতিশ, রাজা ও বিজয় নামের দুষ্কৃতীদের চিনতে পারেন।

পরিবারের লোকজনের আরও দাবি, কালীপুজোর পরদিন থেকেই দুষ্কৃতীদের আক্রমণ বেড়েছে। চানাচুর কারখানা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘোলা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও আইনি পদক্ষেপ নেয়নি বলেই দাবি পরিবারের। নিহতের দাদার দাবি, পুলিশ ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটত না।

[আরও পড়ুন: আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুতি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা-অভিষেকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.