নন্দন দত্ত, সিউড়ি: কলকাতার পর এবার সিউড়ি। মুখ্যমন্ত্রীত্বের বার্তা উপেক্ষা করেই কলেজে ভরতির নামে চলছে তোলাবাজি। এবার সরকারি আইটিআই কলেজে ভরতি করানোর নামে মোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। অভিযোগ উঠল দুই তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে। ভরতি হতে এসে কোনওরকম সমস্যায় পড়লে ঘুষ না দেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তারপরেও এই ঘটনা ঘটায় অভিযুক্ত দুই যুবককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
[3D-তে ‘সমুদ্র মন্থন’, মায়াপুরে তৈরি হল অত্যাধুনিক প্রেক্ষাগৃহ]
জানা গিয়েছে, সিউড়ি শহরের রুটিপাড়ার বাসিন্দা শেখ মুটুক হচ্ছেন অভিযোগকারী। গত ২৫ জুন বন্ধু কঙ্কণ দাসকে নিয়ে দুবরাজপুর আইটিআই কলেজে ভরতির বিষয়ে খোঁজ নিতে যান। সেখানেই বিক্রম মণ্ডল ও সৌরভ মণ্ডল নামে দুই যুবকের সঙ্গে তাঁদের পরিচয় হয়। নিজেদের ছাত্রনেতা হিসেবে পরিচয় দিয়ে তাঁরা জানান, কলেজে ভরতি হতে গেলে কোনও ডোনেশন লাগবে না। এই কথা বলেই নিজেদের ফোন নম্বর মুটুককে দেন। দু’দিন পর ভরতির খোঁজখবর নিতে দুজনকেই ফোন করেন মুটুক। প্রথমে বিক্রম ও পরে সৌরভ ফোন ধরে জানিয়ে দেয় ভরতি হতে গেলে একলক্ষ টাকা ডোনেশন দিতে হবে।
দর কষাকষি করে অঙ্কটা ৮০-৮৫ হাজারে নামে। কিন্তু মুটুক তা দিতে অপারগ জানার পর ৪০-৪৫ হাজারে রফা হয়। এই টাকা দিলেই ভরতি হতে পারবেন মুটুক, কথা একপ্রকার পাকা হয়ে গেলে তাঁকে সিউড়ি পুলিশ লাইনের একটি ক্যাফেতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। এদিকে ক্যাফেতে যাওয়ার পর টাকার অঙ্ক একলাফে বেড়ে ৬৫ হাজারে গিয়ে দাঁড়ায়। এরপরই পুলিশকে লিখিত অভিযোগ জানান মুটুক। প্রমাণ হিসেবে দুই ছাত্রনেতার ফোনকলের রেকর্ড-সহ মঙ্গলবার সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
[বায়না শোনেনি বাবা-মা, অভিমানে গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী শিশু]
এদিকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত ছাত্রনেতাদের কেউই দুবরাজপুর আইআইটির পড়ুয়া নন। সৌরভ মণ্ডল সিউড়ির একটি বেসরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বিক্রম সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্ত বিক্রম মন্ডল বলে, “আমি পুলিশ লাইনের সামনে একটি ক্যাফেতে কাজ করি। সেখানে সৌরভ মণ্ডলও কাজ করে। মুটুক আমার নম্বরে ফোন করেছিলেন ঠিকই। কিন্তু সৌরভ আমার কাছ থেকে ফোন নিয়ে তাঁর সঙ্গে কথা বলে। সে কী কথা বলেছে জানি না। তাছাড়া আমি আইটিআই কলেজে কোনদিন পড়িনি। আমি কীভাবে ভর্তি করব?” এদিকে অপর অভিযুক্ত সৌরভের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গোটা ঘটনাক্রম নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ।
ছবি :বাসুদেব ঘোষ
সর্বশেষ খবর
-
মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলা, বন্যার বাংলাদেশে ক্ষতিগ্রস্থ ১০ লাখ মানুষ, মৃত ৫১
-
আকারে ছিল কলকাতার চারগুণ, ৪০ বছর ধরে তিলে তিলে গলে শেষ পৃথিবীর বৃহত্তম হিমশৈল!
-
‘ডন’ বিতর্কে বিপদ! তবুও শুটিং থামিয়ে অন্তঃসত্ত্বা দীপিকার দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর
-
সবুজ-মেরুন জার্সিতেও উজ্জ্বল সায়ন, পাঠচক্রকে উড়িয়ে কলকাতা লিগ শুরু মোহনবাগানের
-
জরায়ু ক্যানসার রুখতে বড় পদক্ষেপ, সোনাগাছির কিশোরীদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাজ্য