সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আবার রাম-বাম জোটকে পর্যুদস্ত করে পুরুলিয়ার বাঘমুন্ডিতে কৃষি সমবায় সমিতির দখল নিল শাসক দল তৃণমূল। শনিবার বাঘমুন্ডি ব্লকের বুড়দা- কালিমাটি গ্রাম পঞ্চায়েতের কালিমাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬টি আসনের মধ্যে সবকটিতেই জয় পায়। তারপরেই ওই এলাকায় অকাল হোলিতে মাতেন তৃণমূল নেতা-কর্মীরা।
ওই বিপুল জয়ের পর ওই এলাকায় যান বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। তাঁকেও সবুজ আবির মাখিয়ে উচ্ছ্বাসে ভাসেন দলের নেতৃত্ব। তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর কথায়, “রাম-বাম জোট করে কোনও কাজই হচ্ছে না। মানুষ এই জোটকে একেবারে মেনে নেয়নি। বাঘমুন্ডিতে একের পর এক কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে তারা পর্যুদস্ত হয়েছেন।” গত রবিবার এই ব্লকের ভুরসু-করেঙ সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ৫-১ ভোটে জয়ী হয়। তার আগে তুনতুড়ি-সুইসা সমবায় নির্বাচনেও বাম-রাম জোটকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস। অথচ একসময় এই এলাকা ছিল বিজেপির ঘাঁটি। কালিমাটির সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কংগ্রেস আলাদাভাবে লড়লেও বাম-রাম জোটকে জেতাতেই তলে তলে প্রচার করে বলে অভিযোগ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে