সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ ফলে নামতে শুরু করেছে কলকাতার তাপমাত্রার পারদ৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
[সম্পত্তি হাতাতে বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলে ও বউমার]
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে ধীরে ধীরে প্রত্যেকদিনই নামবে তাপমাত্রার পারদ এবং ডিসেম্বরের মাঝামাঝিতে জাঁকিয়ে পড়বে শীত৷ কেবল তিলোত্তমাতেই নয়, একইভাবে শীতের কবলে পড়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিও৷ রবিবার থেকে জেলাগুলিতেও নেমেছে পারদ৷ এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস ও জলপাইগুড়ির ১১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ একই ভাবে তাপমাত্রা নেমেছে কোচবিহার ও মালদহ জেলাতেও৷ রবিবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াসে ও মালদহের ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। কেবল উত্তরই নয়, তাপমাত্রা নেমেছে দক্ষিণের জেলাগুলিতেও৷ হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১১.২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ বর্ধমান ও আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে যথাক্রমে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও ১২.৬ ডিগ্রি সেলসিয়াস৷ একই চিত্র দেখা গিয়েছে জঙ্গলমহলের বাঁকুড়াতেও৷ রবিবার সেখানকার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস৷
[মধ্যমগ্রামে অমিতাভ মালিকের স্মৃতিতে পার্ক, উদ্বোধনে ডাক পেলেন না বিউটি]
শীত মানেই জমিয়ে খাওয়া-দাওয়া এবং পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-পরিজনের সঙ্গে ঘুরতে যাওয়া৷ এবারও সেই ট্রেন্ড বজায় রেখেছে আমবাঙালি৷ রবিবারও ভিড় জমেছে আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, মিলেনিয়াম পার্কের মতো স্থালগুলিকে৷ একই সঙ্গে চলছে গল্প-আড্ডা-গান ও সেলফি তোলা৷ আগেই হাওয়া অফিস জানিয়েছিল, রাজ্যের বাতাসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকে পড়ায় তাপমাত্রা কমছিল না৷ তবে ক্রমশ সেই মেঘ কেটে যাচ্ছে এবং উত্তুরে হাওয়া ঢোকার পথে আর কোনও বাধা নেই। তাই রবিবার থেকেই কমতে শুরু করেছে শহর-সহ জেলার তাপমাত্রা৷ আজই শহরের শীতলতম দিন।
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন