Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

ট্রাক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ, শালবনীতে মৃত চার

ভোরের কুয়াশাই ভিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ১২:১৮

options
link
ট্রাক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ, শালবনীতে মৃত চার zoom

সম্যক খান, মেদিনীপুর: সকাল সকাল আবার দুর্ঘটনা। এদিন সকালে  মেদিনীপুরের শালবনী থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বনমালীপুরে ভোরের কুয়াশায় দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাক এবং ট্রেকারের। ঘটনাস্থলে ট্রেকারে থাকা চারজন যাত্রীর মৃত্যু হয়। ১৭ জন এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি।

রবিবার ছুটির দিন। তাই অনেকেই হালকা চালে ধীর গতিতে শুরু করছিলেন তাদের সকাল। এমন সময় ভোর ৬টা ১০ নাগাদ একটা প্রচন্ড শব্দে কেঁপে ওঠে বনমালীপুরের আশেপাশের এলাকাবাসী। সকলেই কী ঘটেছে দেখার জন্য ছুটে আসে রাস্তায়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘রাস্তায় এসে দেখি একটা ট্রেকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লেগেছে। তাতে ট্রেকারের সামনের অংশটা প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে, আর ট্রেকারের ভেতর থেকে শুনতে পাই আর্তনাদ। তখন আমরাই হাত লাগাই উদ্ধারকার্যে।’ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। জানা যায়, ট্রেকারটিতে প্রায় ২০-২২ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে অনেকেই তখন নিজেদের জমির সবজি নিয়ে ধেরুয়া থেকে শালবনী আসছিলেন ভোরের ট্রেন ধরবেন বলে। এছাড়াও বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী এবং চাকুরিজীবীও ছিলেন ওই ট্রেকারটিতে। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজনের নাম নবনীতা মাহাতো, বয়স ১৫ বছর। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়াও আহত ১৭ জনের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকিরা এখন শালবনী হাসপাতালে ভর্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শহর থেকে দূরে সরছে শীত, উত্তরবঙ্গে কুয়াশার দাপট]

প্রথমত ভোরের কুয়াশায় রাস্তায় দৃশ্যমানতা কম ছিল। আর দ্বিতীয়ত দুটি গাড়িই ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চলছিল। যার জেরেই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। গতকাল থেকে শহরে চলছে একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে, এবার সেই ঘটনা শহর ছাড়িয়ে পৌঁছে গেল গ্রামে। তবু মানুষের অসতর্কভাবে গাড়ি চালানো বন্ধ হচ্ছে না। এখন প্রশ্ন হল, আর কত দুর্ঘটনা ঘটলে তবে শিক্ষা হবে মানুষের?

[মুক্তিপণের জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ‘খুন’, গ্রেপ্তার ৩ বন্ধু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.