দিব্যেন্দু মজুমদার, হুগলি: হুগলিতে প্রাতঃভ্রমণে বেরিয়ে রহস্যজনকভাবে খুন ব্যবসায়ী। মৃতের নাম মহাদেব ঘোষ (৬২)। পেশায় আলু ব্যবসায়ী মহাদেববাবুর প্রভাবশালী হিসেবে এলাকায় খ্যাতি ছিল। প্রতিদিনের মতো এদিনও সকালে তিনি মর্নিংওয়াকে বেরিয়েছিলেন। তবে সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। সকাল নটা নাগাদ স্থানীয়রা প্রথমে ওই ব্যবসায়ীর মৃতদেহ দেখতে পান চুঁচুড়া থেকে মহানাদ যাওয়ার রাস্তা লাগোয়া ফাঁকা জমিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেহ আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
[না খেয়েও চলেছে পড়াশোনা, উচ্চ মাধ্যমিকে সাফল্যই নতুন লড়াইয়ের রসদ রূপসিনার]
জানা গিয়েছে, পোলবার রামনাথপুর শালুকপাড়াতে মহাদেববাবুর বাড়ি। তিনি সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর মহানাদ যাওয়ার রাস্তার ধারে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। উপুড় হয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। কপালের বাঁ দিকে ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভারী কিছু দিয়েই মারা হয়েছে মহাদেববাবুকে। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। তবে ময়নাতদন্তের জন্য মৃতদেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পোলবা থানার পুলিশ। পুলিশ কুকুর এনে ঘটনার তদন্তের দাবি তোলেন বিক্ষোভকারীরা। যতক্ষণ না তদন্ত শুরু হচ্ছে ততক্ষণ দেহ আটকে রাখার হুমকিও দেওয়া হয়। এরপর তদন্তের দাবিতে পোলবা পাণ্ডুয়া রোডে অবরোধ শুরু করে বিক্ষুব্ধ জনতা। সকাল এগারোটা পর্যন্ত সেই অবরোধ চলে। পরে পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে খুনের ঘটনা নিয়ে মুখ খোলেনি পোলবা থানার পুলিশ। কী কারণে ওই ব্যবসায়ী খুন হলেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের