সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং দ্বিতীয় হুগলি সেতুর কেবল ও বেয়ারিং বদলের জের। আগামী রবিবার হাওড়ায় দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের বন্দোবস্ত করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
* সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে ঘুরপথে যাতায়াত করতে হবে। নিবরার দিক থেকে আসা গাড়িগুলিকে জগাছা-মহিয়ারি রোড ধরে আসতে হবে।
* কাজিপাড়া থেকে আসা গাড়িগুলিকেও বিকল্প পথে সাঁতরাগাছি স্টেশনে যেতে হবে।
* কোলাঘাট বা ডানকুনি থেকে আসা কলকাতাগামী গাড়িগুলিকে রবিবার কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতু ধরতে দেওয়া হবে না। ওই গাড়িগুলিকে ধূলাগড়, নিবরা, সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হবে।
* আবার কোলাঘাটে যাওয়া গাড়িগুলি কাজিপাড়া, জিটি রোড, আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হবে। ডানকুনিগামী গাড়িগুলিকে কাজিপাড়া থেকে বালি হয়ে যেতে হবে।
* কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজ অথবা নিবেদিতা সেতু ধরতে হবে।

প্রসঙ্গত, গত রবিবার বিদ্যাসাগর বা দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ৩৩ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। ফলে সেতু নির্মাণের কাজে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, এক্সপ্যানশন জয়েন্ট প্রভৃতিরও আয়ু ২৫ বছরের বেশি হয়ে গিয়েছে। সেই কারণেই এখন সেগুলি বদলের প্রয়োজন হয়ে পড়েছে। সেতু বিশেষজ্ঞদের দাবি, কোনও সেতু দিয়ে টানা পঁচিশ বছর গাড়ি যাতায়াত করলেই তা সংস্কার প্রয়োজন। নইলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ।
সর্বশেষ খবর
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম
-
মোল্লাতন্ত্রের বিরুদ্ধে শানিত স্বর! মারজানে সত্রপির মৃত্যুতে বিদ্রোহের রসদ পাবে ইরান