সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই তিনি স্বপ্ন দেখেছিলেন স্নাতকোত্তর পড়বেন৷ সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই ছুটে বেড়িয়েছেন বহু বিশ্ববিদ্যালয়ের দরজায়৷ কিন্তু তাঁর ইচ্ছেডানা মেলতে পারেনি দীর্ঘদিন৷ অবশেষে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাঁকে স্বপ্নপূরণের সুযোগ করে দিল৷ তাঁর নাম সুমনা প্রামাণিক৷
ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হওয়া সুমনা একজন রূপান্তরকামী৷ পড়াশোনায় খুব বেশি সহায়তা না পেয়েও নিজের চেষ্টায় স্নাতকস্তরে উত্তীর্ণ হন৷ এরপরই ঠিক করেন স্নাতকোত্তর পড়বেন৷ কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় তাঁর প্রাপ্ত নম্বর৷ তবুও হাল ছেড়ে দেননি সুমনা৷ অবশেষে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাঁকে খালি হাতে ফেরাল না৷ তাঁর পড়ার ইচ্ছা ও মানবিকতাবোধ দেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধান্ত নেন, তাঁকে পড়ার সুযোগ দেবেন৷
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের সম্পাদক ড: পিনাকি চট্টোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন৷ উপাচার্যও একজন বেশি ছাত্র ভর্তি নেওয়ার অনুমতি দিয়েছেন৷ তাঁকে ‘সুপারনিউমারি’ কোটায় ভর্তি নেওয়া হল৷ পশ্চিমবঙ্গে এর আগে রুপান্তরকামী কোন পড়ুয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে৷
উচ্ছ্বসিত সুমনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাহায্যেই তিনি এতদূর এগোতে পেরেছেন৷ যেহেতু এখনও শিক্ষায় আলাদা করে রূপান্তরকামীদের জন্য কোন সংরক্ষণ নেই ফলে তাঁকে প্রত্যাখান করেছে বহু বিশ্ববিদ্যালয়৷ এমনকি ক্লাসে তাঁর পাশে বসতেও অস্বীকার করেছে সহপাঠীরা৷ বারবার অপমানিত হতে হয়েছে তাঁকে৷ কিন্তু এর মধ্যেও নিজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সুমনা৷
সুমনার এই সাফল্যের খবর পৌঁছে গিয়েছে মানবী বন্দ্যোপাধ্যায়ের কাছে৷ পশ্চিমবঙ্গের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন বোর্ডের সহ-সভাপতি মানবী দেবী বলেছেন, এই সাফল্য রূপান্তরকামীদের আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল৷
আগামী বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে সুমনার৷
সর্বশেষ খবর
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসেও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে
-
অভ্যাসমতো সেঞ্চুরি কোহলির! শতরান গিলেরও, ক্যারিবিয়ানদের উড়িয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর, ঘেরাও-বিক্ষোভ বিজেপির! ‘জঙ্গলরাজ’, মন্তব্য কং বিধায়কের