সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দরবনের সমুদ্রে বাঘ নিগ্রহের ঘটনায় মৎস্যজীবীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বনদপ্তর৷ অভিযুক্ত মৎস্যজীবীদের চিহ্নিত করার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর৷ ইতিমধ্যে মৎস্যজীবীদের টলারের সন্ধান শুরু করেছে পুলিশ৷ সমুদ্রে হঠাৎ কেন ওই মৎস্যজীবীরা বাঘের উপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে৷
[‘বড়ভাই’ লিচুকে পিছনে ফেলে বিদেশের পথে বাংলার আঁশফল]
বনদপ্তর সূত্রে খবর, সম্প্রতি সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে সমুদ্র সাঁতরে জঙ্গলের দিকে যাচ্ছিল এগচ্ছিল একটি রয়্যাল বেঙ্গল৷ বাঘের সাঁতার দেখে হঠাৎই উত্তেজিত হয়ে ওঠেন মৎস্যজীবীরা৷ বাঘের যাত্রাপথে টলার ভিড়িয়ে মৎস্যজীবীরা বাঘটিকে ঘিরে ফেলে৷ মুহূর্তেই বাঘটিকে জলের মধ্যেই বাঁশ দিয়ে মারার চেষ্টা করেন মৎস্যজীবীদের একাংশ৷ সে সময় নদীতে ভরা জোয়ার ছিল। ঢেউও ছিল প্রবল৷ প্রবল ঢেউয়ে বাঘটি হাঁফিয়ে উঠেছিল৷ জলযানটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে হুঙ্কার শুরু করে বাঘটি৷ জলের মধ্যেই থাবা ছুঁড়তে থাকে৷ ভয়ে ট্রলারটির দিকে এলে বাঘটির উপর বড় বাঁশ নিয়ে হামলা করেন ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা৷ বাঘকে নাগালে পেয়ে বাঁশ দিয়ে কয়েক ঘা মারার চেষ্টা করেন কয়েকজন৷ মৎস্যজীবীদের মার খেয়ে কোনও রকমে সাঁতরে জঙ্গলে পৌঁছায় বাঘটি৷ গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করে রাখেন মৎস্যজীবীদের একাংশ৷ বৃহস্পতিবার ভাইরাল হয় ভিডিওটি৷
[শচীন রাজি হলেও নারাজ সৌরভ, বিপাকে সাফারি পার্ক কর্তৃপক্ষ]
বাঘ নিগ্রহের ঘটনার ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করে বনদপ্তর৷ ভিডিওর সত্যতা জানতে পরীক্ষা করা হচ্ছে বলেও খবর৷ গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর বনদপ্তরের তরফে এফআইআর দায়ের করার উদ্যোগ নেওয়া হয়৷ এর আগেও লালগড়ে বাঘ পিটিয়ে মারার ঘটনায় এফআইআর দায়ের করে বন দফতর৷ কিন্তু, মামলা দায়ের হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ ইতিমধ্যেই লালগড়ে বাঘের মৃত্যুর তদন্ত গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলছেন পরিবেশ কর্মীদের একাংশ৷ বাঘের মৃত্যুর তদন্ত যদি থকমে যেতে পারে, তাহলে বাঘ নিগ্রহের ঘটনা আদৌও কি নিস্পত্তি হবে? প্রশ্ন তুলছেন পরিবেশ কর্মীদের একাংশ৷
সর্বশেষ খবর
-
খাঁ খাঁ করছে সল্টলেক অফিসপাড়া! ডেডলাইনের আগেই দোকান ভেঙে ফেললেন ফুটপাতের হকাররা
-
ঝুঁকি বাড়ছে হাসিনার! ‘আত্মসমর্পণের সুযোগ নয়, ফিরলেই সোজা জেল’, বলছেন সরকারি আইনজীবী
-
জোড়া ঘূর্ণাবর্তে বাংলাজুড়ে দুর্যোগ! কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
-
রামমন্দিরে অনুদান চুরি বিতর্কে অনুপম-অখিলেশ তরজা, কী বললেন অভিনেতা?
-
রাজ্যে কার্যকর ‘গুন্ডাদমন’ আইন, কোন অপরাধে কী শাস্তি হতে পারে?