Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

পাড়ুইয়ের পর এবার মহম্মদবাজার, আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

যুবতীর অবস্থা আশঙ্কাজনক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১২:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১২:৩৮

options
link
পাড়ুইয়ের পর এবার মহম্মদবাজার, আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩ zoom

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে আবারও গণধর্ষণের শিকার এক আদিবাসী যুবতী৷ পাড়ুইয়ের পর এবার এই ঘটনার সাক্ষী মহম্মদবাজার৷ নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক৷ স্থানীয় হাসপাতালেই ভরতি রয়েছে সে৷

[পাড়ুই গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার পাঁচ, এখনও অধরা মূল অভিযুক্ত]

ঘটনাটি ঘটেছে বুধবার৷ প্রতিদিনের মতো অন্যান্যদের সঙ্গে জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিলেন৷ সকাল থেকেই অসুস্থ ছিলেন যুবতী৷ অন্যান্যদের দাবি, একসঙ্গে পাতা কুড়োনো শুরু করেছিলেন প্রত্যেকেই৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যান তিনি৷ আর দেখা পাওয়া যায়নি যুবতীর৷ বিকেলে প্রত্যেকেই বাড়ি ফিরে আসেন৷ কিন্তু ওই যুবতীর কোনও খোঁজ মেলেনি৷ যুবতীর সঙ্গীদের দাবি, সকালের পর থেকে যুবতীকে জঙ্গলে দেখতে না পেয়ে, তাঁরা ভেবেছিলেন আগেই বাড়ি ফিরে এসেছেন তিনি৷ রাত বাড়তে থাকে, শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু হাজারও খোঁজাখুঁজিতে পাওয়া যায়নি তাঁকে৷ যুবতীর সন্ধানে ভোরের দিকে জঙ্গলে যান স্থানীয় বাসিন্দারা৷ বেশ কিছুক্ষণ পর জঙ্গলেই অচৈতন্য অবস্থায় যুবতীকে উদ্ধার করা হয়৷ পোশাকও অসংলগ্ন ছিল তাঁর৷ পরিজনদের দাবি, জঙ্গলেই গণধর্ষণ করা হয় যুবতীকে৷ গণধর্ষণের পর অচৈতন্য হয়ে পরায় জঙ্গলেই তাঁকে ফেলে রেখে পালায় অভিযুক্তরা৷

Advertisement

[রাতভর আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত ১২]

যুবতীকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷ মহম্মদবাজার থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার৷ অভিযোগের ভিত্তিতে  তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের৷ তবে মেডিক্যাল টেস্টের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা৷

এদিকে, আদিবাসী ওই যুবতীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটকের প্রতিবাদে বেশ কয়েকজন মহম্মদবাজার থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বারবার বারণ করা সত্ত্বেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা৷ এরপরই পরিস্থিতি সামাল দিতে বাবলু, আনন্দ ও বাবুরাম সোরেন নামে তিন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ৷ তবে এরাও ধর্ষণের ঘটনায় জড়িত কী না, খতিয়ে দেখছে পুলিশ৷

[জীবনতলায় গৃহবধূর রহস্যমৃত্যু, গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী]

এর আগে গত শনিবার পাড়ুইয়ে গণধর্ষণের শিকার হয় এক আদিবাসী নাবালিকা৷ অভিযোগ, সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ১২ জন যুবক তাকে ধর্ষণ করে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ছবি: বাসুদেব ঘোষ

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.