এবার পুলিশের জালে হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাই পাপন ঘোষকেও। ২০২৪ সালের একটি পুরানো মামলায় দুজনকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। যদিও ধৃত দুই তৃণমূল নেতার বিরুদ্ধেই তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুভঙ্কর ঘোষ এবং তাঁর ভাই পাপনকে জেরা করে আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজিকে। জমি দখল থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণভাবে সোমবারই পুরসভার গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হালিশহর পুরসভা। শুভঙ্কর ঘোষের ভাই পাপন ঘোষকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা। একেবারে রাস্তায় ফেলে তাঁকে ঘিরে চলে গণপ্রহার। দেওয়া হয় জুতোপেটাও! খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। কোনওরকমে উত্তেজিত জনতার হাত থেকে তৃণমূল নেতার ভাইকে উদ্ধার করে পুলিশ। এরপরেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং তাঁর ভাই পাপন ঘোষকে।
অন্যদিকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজিকে। জমি দখল থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি অভিযোগ রয়েছে। আর তা উঠতেই গা ঢাকা দেন টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে হানা দিয়ে বেঙ্গালুরু থেকে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফারুকের খোঁজ চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি বেঙ্গালুরুতে হানা দেন তদন্তকারীরা। সোমবার রাতে কর্নাটকের পুলিশের একটি বাড়িতে হানা দেন পুলিশ। সেখান থেকে হাতেনাতে পুরসভার ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, আজ মঙ্গলবারই বেঙ্গালুরু থেকে ট্রানজ়িট রিমান্ডে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে ধৃত নেতাকে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর