নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: স্কুলে যাওয়ার পথে দল বেঁধে রাস্তা পেরোচ্ছিল খুদে পড়ুয়ারা৷ দুরন্ত গতিতে ছুটে আসা পাথর বোঝাই ট্রাক পিষে দিল দু’জনকে৷ মৃতদের নাম রাধেশ্যাম মাহাতো (৬), জয়ন্ত সিংহ (৭)৷ সোমবার দুপুরে উত্তর দিনাজপুরের করণদিঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়৷ পুলিশ এলেও দেহ তুলতে বাধা দিয়ে অবরোধ শুরু করে এলাকার মানুষজন৷ ঘটনায় আরও পাঁচ খুদে পড়ুয়া জখম হয়েছে বলে খবর৷ করণদিঘি ব্লক ভূমি সংস্কার দফতরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷
(ভয়াবহ আগুনে পুড়ল প্রয়াগ ফিল্ম সিটি)
এদিকে এদিন সকালে ইসলামপুরে পথ দুর্ঘটনায় জখম হয় বারোজন মাধ্যমিক পরীক্ষার্থী৷ তাদের মধ্যে চারজনের চোট গুরুতর৷ জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে ন’জনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ টোটো করে যাচ্ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ মাদারিপুরে ৩১ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় জখম হয় তারা৷
(ইসকন মন্দিরের প্রণামীর বাক্স নিয়ে চম্পট কিশোরদের)
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই