রাজা দাস, বালুরঘাট: মাত্র ৮০ টাকার জন্য মহিলার উপর হামলা চালিয়েছিলেন ব্যবসায়ী৷ হামলার পর কেটে গিয়েছে দু’সপ্তাহ৷ তাতেও কোনও ব্যবস্থা নেয়নি বালুরঘাট থানার পুলিশ৷ সুবিচারের আশায় তাই বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন জখম অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকার বাসিন্দা এক মহিলা৷
[বামাখ্যাপার গ্রামে ৫টি মন্দিরে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য]
ওই এলাকারই বাসিন্দা গীতা হাজরার অভিযোগের তির ব্যবসায়ী সুনীল বর্মনের দিকে। স্থানীয় সূত্রে খবর, গীতাদেবী স্থানীয় বাজারে রুটি, তরকারি বিক্রি করতেন৷ অভিযুক্ত সুনীল বর্মনের একটি মাংসের দোকান রয়েছে৷ নিয়মিত ওই ব্যক্তির দোকান থেকে ব্যবসার প্রয়োজনে মাংস কিনতেন গীতা দেবী। মাংস বিক্রি বাবদ ৮০ টাকা গীতাদেবীর কাছে পেতেন সুনীল৷
[বড়দিনের আগেই দাম বাড়ছে কেক-পাউরুটির, মাথায় হাত মধ্যবিত্তের]
অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর গীতাদেবী মালঞ্চ বাজারে তাঁর কাছে পাওনা টাকা চান৷ গীতাদেবী পাওনা টাকা বিকেলে মেটাবেন বলে জানান৷ কিন্তু, তা শুনতে চাননি ওই মাংস ব্যবসায়ী৷ এরপরেই মহিলাকে গালিগালাজ করা হয়৷ প্রতিবাদ করতেই সুনীল ওই মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ৷ মারধরের ঘটনায় জখম হন ওই মহিলা৷ গুরুতর জখন অবস্থায় তাঁকে বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয়৷ আপাতত কিছুটা সুস্থ রয়েছেন তিনি৷ এরপরই সুনীলের বিরুদ্ধে বালুরঘাট থানার দ্বারস্থ হন আক্রান্ত মহিলা৷
[ইসলামপুর বদলে হল ‘ঈশ্বরপুর’, এবার কি নাম বদলের হিড়িক এ রাজ্যেও?]
বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হলেও, পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ আক্রান্তের৷ তাই বাধ্য হয়ে সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ জানান তিনি৷
[মানবিকতার নজির, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জমি দান স্থানীয়দের]
সর্বশেষ খবর
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা