শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো ও এসএসবি। নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন নেপালের বাসিন্দা।
[ব্যাংক জালিয়াতি রুখতে নিরাপত্তায় গুরুত্ব জেলা প্রশাসনের]
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকার ইন্দো-নেপাল সীমান্তে যৌথভাবে অভিযান চালায় এনসিবি ও এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে গণেশ তামাং ও লুকা শেরপা নামের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এনসিবি ও এসএসবি৷ গণেশ নেপালের বাসিন্দা ও লুকা কালিম্পংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি চরস উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা। এছাড়াও ধৃতদের কাছ থেকে তিনটে মোবাইল, একটি স্কুটি ও নেপাল এবং ভুটানের টাকা উদ্ধার হয়েছে। এনসিবি আধিকারিকরা জানিয়েছেন, কাঠমান্ডু থেকে এই মাদক ইন্দো-নেপাল সীমান্ত পার করে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল। অভিযুক্তরা সীমান্ত পার করে পানিট্যাঙ্কির অনন্তপুরজোত এলাকায় প্রবেশ করলে গোপন সূত্রে খবর পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এনসিবি ও এসএসবির জওয়ানরা। এই মাদক শিলিগুড়িতে হাতবদলের পর কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত। এনসিবি আধিকারিক দিলীপ শ্রীবাস্তব বলেন, ‘‘ধৃতদের জেরা করা হচ্ছে। ঘটনায় কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷’’
[মাত্রারিক্ত ওষুধের জের, হাসপাতাল থেকে বেরিয়ে কুয়োয় ঝাঁপ রোগীর]
মূলত, কাঠমান্ডু থেকে ইন্দো-নেপাল সীমান্ত পার করে শিলিগুড়ির পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরেই ভারতে অপরাধমূলক কাজকর্ম চলে আসছে৷ মাদক পাচার থেকে শুরু করে বন্যজন্তুর দেহাংশ পাচারের অভিযোগ আসছিল স্থানীয় প্রশাসনের কাছে৷ অভিযোগ, গত কয়েক দশক ধরে চিনা মদতে পাচারাকারীরা এই চোরা পথ ব্যবহার করে করে আসছিল৷ ফলে, ভারত-নেপাল সীমান্তে চলছিল দীর্ঘদিন ধরে বেড়েই চলেছিল অপরাধ৷ সীমান্ত এলাকায় অপরাধ কমাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এনসিবি ও এসএসবির জওয়ানরা। অভিযানের শুরুতেই মেলে সাফল্য৷
সর্বশেষ খবর
-
১০ বছর বয়স ভাঁড়ানো ক্রিকেটারের গায়েও উঠেছে জার্সি, কোথায় ছিল বঙ্গক্রিকেটে ‘ভেরিফিকেশন সেল’?
-
মাঝআকাশে বিকল যন্ত্র, নিয়ন্ত্রণ হারানো ককপিটে ‘নেশাগ্রস্ত’ পাইলট! এয়ার ইন্ডিয়া তদন্তে বিস্ফোরক তথ্য
-
এবার বড় দায়িত্বে ‘মহাগুরু’, মিঠুনকে নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
-
‘মাথা গুঁড়িয়ে দিয়েছি, বিজেপির আশীর্বাদে জেলে থাকতে হয়নি’, স্বীকারোক্তি যুবকের, পথে নামল CJP
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই