Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Two brothers drown while taking bath in pond in South 24 Pargana

পুকুরে স্নানে নেমে অঘটন, জলে ডুবে মৃত্যু দুুই ভাইয়ের

পুকুরটির গভীরতা জানা না থাকায় বিপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৩, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৩, ১৫:৫৩

options
link
পুকুরে স্নানে নেমে অঘটন, জলে ডুবে মৃত্যু দুুই ভাইয়ের zoom
Advertisement

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুকুরে স্নানে নেমে তলিয়ে গেল দুই কিশোর। সম্পর্কে তারা দু’জন মাসতুতো ও পিসতুতো ভাই। তাদের দু’জনেরই নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কালীতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায়।

মৃতদের নাম শীতল ধানুকা ওরফে বাবু (১৫) ও তার মামাতো ভাই শুভদীপ বড়ুয়া (১৬)। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কালিতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায় ওই দুই কিশোর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নানে নামে। কিন্তু পুকুরটির গভীরতা জানা ছিল না তাদের। আচমকাই তলিয়ে যায় দুই ভাই। প্রথমে স্থানীয় এক মহিলা দুই কিশোরকে পুকুরে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করতে জলে নামেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Two-Brother

[আরও পড়ুন: মাতৃবিয়োগের পর থেকে অনুব্রতকন্যার ছায়াসঙ্গী, জেনে নিন কে এই সুতপা]

কিন্তু দু’জনকে জল থেকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায় তাঁদের। পুকুর থেকে যখন দুই কিশোরকে উদ্ধার করা হয় তখন তাদের দেহে প্রাণ ছিল না। তা সত্ত্বেও তড়িঘড়ি দু’জনকেই বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃত দুই কিশোরের পরিবার শোকে বাকরুদ্ধ। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: এবার লুধিয়ানায় বিষাক্ত গ্যাস লিক, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহতও বহু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.