নিজস্ব সংবাদদাতা, কালনা: বাড়িতে ডেকে প্রেমিকের গলায় হাঁসুয়ার কোপ বসাল প্রেমিকা৷ অভিযোগ, বছর কুড়ির ওই যুবকের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল৷ সোমবার রাতে কালনা শহরের মধুবন এলাকায় ঘটনাটি ঘটে৷
কালনা থানা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত এগারোটা নাগাদ চিরঞ্জিৎ বল নামে ওই যুবককে গুরুতর জখম অবস্থায় থানায় আনা হয়৷ পুলিশকে তিনি জানান, মধুবন এলাকার একটি বাড়িতে ডেকে তার উপর আক্রমণ চালানো হয়৷ গলায় হাঁসুয়ার কোপ মারা হয়৷ এই ঘটনায় তাকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে ওই যুবকের আরও এক প্রেমিকার বিরুদ্ধে৷ প্রায় সঙ্গে সঙ্গে আহত চিরঞ্জিৎকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, স্থানীয় শ্বাসপুর এলাকার বাসিন্দা চিরঞ্জিতের সঙ্গে মধুবন এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল৷ সোমবার রাতে ওই যুবতী ফোনে চিরঞ্জিৎকে নিজের বাড়িতে ডেকে পাঠায়৷ ওই বাড়িতে গিয়ে চিরঞ্জিৎ দেখে সেখানে উপস্থিত রয়েছে আরও এক যুবতী৷ ওই মেয়েটিও তার প্রেমিকা৷ পুলিশের দাবি, ওই যুবক গত কয়েক বছরে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ এর জেরেই এদিনের ঘটনা বলে ধারণা৷ কালনার এসডিপিও ওয়াই রঘুবংশী জানান, অভিযুক্ত দুই যুবতীকে আটক করা হয়েছে৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার