নিজস্ব সংবাদদাতা, তমলুক: এক শরীর কিন্তু দু’টি মাথা। শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে গত বুধবার রাতে কোলাঘাটের ব্রাহ্মণ পরিবারে। সবাইকে অবাক করে জন্ম নিয়ে দুই মাথা যুক্ত এক অদ্ভুত দর্শণ বাছুর। আর একথা প্রকাশ্যে আসতেই কোলাঘাটের মেষাড়া এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। অদ্ভুত দর্শণ বাছুরকে দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। তবে দুর্ভাগ্যবশত কয়েকঘণ্টা পরেই বাছুরটির মৃত্যু হয়।
[তাপমাত্রা তুলনায় বাড়লেও রাজ্যে বহাল থাকবে ঠান্ডা]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাট থানার অন্তর্গত মেষাড়া এলাকার বাসিন্দা নমিতা চক্রবর্তী। বুধবার রাতে তাঁদের গোয়ালঘরে অন্তঃসত্ত্বা একটি গাভি ওই কালো সাদা বাছুরের জন্ম হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে ওই সদ্যজাত বাছুরটির দুটি মাথা ও তিনটি কান রয়েছে। তাই বাকি অংশের শারীরিক গঠন সব ঠিক থাকলেও ব্যতিক্রমী এই বাছুরটিকে দেখে সকলের চোখ কপালে ওঠে। অদ্ভুত শারীরিক গঠনের বাছুরটিকে দেখে নমিতাদেবীর পরিবারের সদস্যরা তাজ্জব বনে যান।
[খোঁজ নেয়নি আত্মীয়রা, ১৭ বছর হাসপাতালে থেকেই মৃত্যু বৃদ্ধের]
এদিকে কিছুক্ষণের মধ্যে সেই খবর চাউর হয়ে যায় এলাকায়। খবর মিলতেই সঙ্গে সঙ্গেই এদিন কোলাঘাটের নমিতাদেবীর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন এলাকার উৎসাহী বহু বাসিন্দাই। গোটা ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য দেখা দেয়। কিন্তু জন্মানোর বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকলেও, শেষপর্যন্ত মারা যায় শাবকটি। এ প্রসঙ্গে নমিতাদেবীর বক্তব্য, “অস্বাভাবিকভাবেই গোয়ালঘরে এই বাছুরটি জন্ম নিয়েছিল। কিন্তু শেষমেশ আর সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি।”
[হাসপাতাল চত্বরে মৃত শিশুকে খুবলে খেল কুকুর, কর্তৃপক্ষর ভূমিকায় প্রশ্ন]
এই প্রথম নয়, এর আগে গত বছর ডিসেম্বরে বাঁকুড়ার পাত্রসায়রের হদল নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মুড়োপাড়া গ্রামে জন্ম নিয়েছিল দু’মুখো বাছুর। কোলাঘাটের মতোই সেই বাছুরটির দুটো মুখ থাকলেও ধড় ছিল একটি। আর পাঁচটা গরুর মতোই ছিল শরীরের বাকি অংশ। অদ্ভুতদর্শন বাছুরটিকে দেখতেও ভিড় করেছিলেন প্রচুর মানুষ। তারপর আবার এদিনের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
ছবি : রঞ্জন মাইতি
[তামিলনাড়ুতে বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু, দুর্ঘটনা মানতে নারাজ পরিবার]
সর্বশেষ খবর
-
সেশেলসের সর্বোচ্চ সম্মান প্রাপ্তি নিয়ে মোদিকে ‘অপমান’, পাক প্রতিরক্ষা মন্ত্রীকে তোপ ভারতের!
-
‘যুবরাজের’ গাড়িতে ঝুলে নিরাপত্তারক্ষীরা! থানায় ‘অসম্পূর্ণ’ নথি অভিষেকের, ফের নোটিসের প্রস্তুতি!
-
পালাবদলে বেড়েছে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা! জন্মদিনের আগে হিমশিম খাচ্ছেন শিল্পী
-
মাকেও জানায়নি! অভিষেকের খবর সবার আগে কাকে দেয় বৈভব? ভাইরাল প্রথম পোস্টও
-
খামেনেইর শেষকৃত্যে তিন সন্তান, নেই শুধু উত্তরসূরি মোজতবা, ফের অস্তিত্ব নিয়ে প্রশ্ন