Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

মন্তেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, আহত ১

মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৮, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৮, ১৬:১৩

options
link
মন্তেশ্বরে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, আহত ১ zoom

সৌরভ মাজি, বর্ধমান:  মেমারি রোড থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তিন যুবক। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রাই রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। সঙ্গেসঙ্গেই খবর যায় কালনা থানায়। পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায়। তিনজনের মধ্যে দু’জনকেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তৃতীয়জনকে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মালডাঙা-মেমারি রোডের মন্তেশ্বরের ফতেলপুরের কাছে।

[পুনর্নির্বাচনের সকালে একাধিক জেলায় বৃষ্টিপাত, মেঘলা শহরের আকাশ]

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকদের নাম যথাক্রমে স্বপ্নাশিস বন্দ্যোপাধ্যায়(২৪) ও সুদীপ ওরফে বাবাই চক্রবর্তী। জখম যুবকের নাম বুবাই দে।তিনজনেরই বাড়ি স্থানীয় কুসুমগ্রাম পঞ্চায়েতের সিংহালি গ্রামে। স্থানীয় ধান্যখেড়ুর গ্রামে যোগ্যদা পুজো হচ্ছে। সেই পুজো উপলক্ষেই আত্মীয়ের বাড়িতে আমন্ত্রিত ছিলেন তিনজন। নিমন্ত্রণ রক্ষা করতে সেখানেই যাচ্ছিলেন। যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরির ধাক্কাতেই সম্ভবত মৃত্যু হয়েছে দুই যুবকের। তাই মৃত্যুর সময় নিয়ে একটা ধন্দ থেকেই যাচ্ছে। মন্তেশ্বর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য দু’জনের দেহ কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[OMG! ফুলশয্যার রাতেই পালালেন নতুন বউ, টেরও পেলেন না স্বামী]

মৃতদের পরিবারের তরফে জানানো হয়েছে, স্বপ্নাশিস বন্দ্যোপাধ্যায় বর্ধমানের বাসিন্দা হলেও কর্মসূত্রে বাইরেই থাকতেন। পুজো উপলক্ষেই বাড়ি এসেছিলেন। অন্যদিকে বাবাই ও বুবাই স্থানীয় যুবক। একই দিনে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি: মোহন সাহা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.