সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভরসন্ধেয় হুগলি নদীতে তলিয়ে গেল দুই বোন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) জেটি ঘাটে। দু’জনকে উদ্ধার করতে হুগলি নদীতে চালানো হচ্ছে তল্লাশি। ঘটনাস্থলে রয়েছেন ডায়মন্ড হারবারের এসডিও, পুলিশ।
তপসিয়ার পঞ্চানন তলার বাসিন্দা জাকির হোসেন। তাঁর দুই কন্যা আতিফা পারভিন (৬) ও সীতারা নাজ (৮)। দুই মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন জাকির হোসেন। রবিবার সন্ধেয় কুঁকড়াহাটি থেকে ভেসেলে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশে রওনা হন তাঁরা। মোট ১০ জন ছিলেন। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। ওই ভেসেলটি যেখানে নোঙর করা হয় তার সামনে রাখা ছিল আরেকটি ভেসেল। তাতেই ঘটে দুর্ঘটনা।
[আরও পড়ুন: ‘নাটক! ইডির জেরা থেকে বাঁচতে বিদেশে গিয়েছেন’, অভিষেককে বেনজির আক্রমণ সৌমিত্রর]

জানা গিয়েছে, দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে হুগলি নদীতে পড়ে যায় আতিফা ও সীতারা। ঘটনাটি জানাজানি হতেই জেটি ঘাটে পৌঁছয় পুলিশ, পুরসভার আধিকারিকরা। খবর দেওয়া হয় কুইক রেসপন্স টিম, সিভিল ডিফেন্সকে। ঘটনাস্থলে খোদ ডায়মন্ড হারবার এসডিও অঞ্জন ঘোষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, হুগলি নদীতে তল্লাশি চালানো হলেও এখনও ওই দুই শিশুকন্যার হদিশ মেলেনি। এদিকে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মোষের লড়াই! পুরুলিয়ায় প্রাণ গেল প্রৌঢ়ের]
সর্বশেষ খবর
-
গাঙ্গুবাঈয়ের পর ক্যাবারে ডান্সার, লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া যেন ‘আগ ভি, দিলো কি জান ভি!’
-
‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’, আইনজীবী সায়নের উপর ডিম হামলায় হাই কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা
-
মাদক বিরোধী আইনের সঙ্গে সংঘাত! রাজ্যের গুন্ডাদমন বিলে সই করলেন না রাষ্ট্রপতি
-
বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, চিকিৎসার জন্য টিফিনের টাকা তুলে দিল ছোট্ট বর্ষা
-
‘ভারত-চিন হাত মেলাক’, বন্যাবিধ্বস্ত নেপালের দুর্দশা তুলে ধরে রাষ্ট্রসংঘের মঞ্চে ভারসাম্যের খেলা বলেন্দ্রর