শান্তনু কর, জলপাইগুড়ি: দু’জনেই বৃদ্ধা। একজনের বস্তাবন্দি। আরেকজনের গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হল দেহ। শনিবার সাতসকালে পরপর দুই বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে জলপাইগুড়ির ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য।
ধূপগুড়ি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কলোনি পাড়ায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় পুষ্প গায়েনের দেহ। শনিবার সকালে বাড়ির কাছে নর্দমার পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। স্থানীয়রাই বৃদ্ধার মেয়েকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বছর তিয়াত্তরের ওই বৃদ্ধার মেয়ে গৌরী সরকারের দাবি, তাঁর মায়ের পরে থাকা গয়নাগাটির লোভেই তাঁকে খুন করা হয়েছে।
[আরও পড়ুন: সৌরভের সঙ্গে কীভাবে আলাপ হল নিহত স্বপ্নদীপের বাবার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
অন্যদিকে, শান্তি রায় নামে আরও এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। সাকোয়াঝোড়ার মল্লিকশোভা এলাকার বাসিন্দা তিনি। বাড়ির পাশে চা বাগানের নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। গলার নলি কাটা ছিল ওই বৃদ্ধার। খুন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। একের পর এক হত্যা কাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র হইচই। কেন দুই বৃদ্ধা দুষ্কৃতীদের টার্গেট হলেন, তা তদন্ত করছে পুলিশ।
[আরও পড়ুন: ব্যবসায়িক শত্রুতার জের? বজবজে জোড়া হত্যা কাণ্ডে কাঠগড়ায় তৃণমূল নেতা]
সর্বশেষ খবর
-
কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে মাথায় ডিম ভাঙল জনতা
-
ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ! সাফ জানাল আদালত
-
দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
-
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছেন? হাত দুর্বল লাগে, তালু ঘামে? স্নায়ুর সমস্যা নয় তো!
-
বিরিয়ানিতে বিষ! বনগাঁয় সিল দোকান, খাবারের মান যাচাইয়ে অভিযান খাদ্য দপ্তরের