Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Baruipur

লরি ও পিক আপ ভ্যানের ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু ২ সবজি বিক্রেতার

দুর্ঘটনায় জখম আরও ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ১১:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ১১:০৩

options
link
লরি ও পিক আপ ভ্যানের ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু ২ সবজি বিক্রেতার zoom
প্রতীকী ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লরি ও পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা। শনিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন। গুরুতর জখম হয়েছেন তিনজন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সাহাপাড়ার ঘটনায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। ব্যাহত হয় যানচলাচল।

পুলিশ সূত্রে খবর, সূর্যপুর থেকে সবজি নিয়ে যাদবপুর যাচ্ছিলেন বেশ কয়েকজন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে পিকআপ ভ্যানটি ধাক্কা মারে। বারুইপুরের গোচরণের দিকে যাওয়া একটি লরির সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। এই ঘটনায় গুরুতর জখম হন ৫ জন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়।

Advertisement

[আরও পড়ুন: কমতে পারে তাপমাত্রা, ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই?]

বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর ৩ জনের অবস্থার অবনতি হয়। তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার জেরে ব্যাহত হয় যানচলাচল। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: ১৫ মিনিটে পুড়ে খাক! রংয়ের দাহ্য তরলে ভয়াবহ রূপ নেয় হলং বাংলোর আগুন?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.