সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত জঙ্গলমহলে ফের নিজেদের সংগঠন জোরদার করতে সক্রিয় হয়েছে মাওবাদীরা৷ এমনটাই খবর ছিল পুলিশের কাছে৷ শনিবার পুরুলিয়ার বলরামপুর থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হল দু’জনকে৷
বলরামপুর মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত৷ নতুন করে সেখানে নাশকতা ছড়ানোর পরিকল্পনা নিয়েছিল মাওবাদীরা৷ মাওবাদী নাশকতা রোখার পরিকল্পনা নিয়ে কিছুদিন আগেই ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়৷ তারপরই বলরামপুর থানা এলাকা থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হল দু’জনকে৷
ধৃতের একজন কবিতা ঘড়ুই৷ কল্পনা বা সারদা নামেও সে পরিচিত৷ ধরা পড়েছে তার সঙ্গী পঞ্চানন মাহাতোও৷ ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র-সহ বুলেটও উদ্ধার করেছে পুলিশ৷ বেলপাহাড়ি এলাকা থেকে এসে স্থানীয় দোকানদারদের থেকে টাকা তোলার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে৷ দোকানদারদের অভিযোগ পেয়েই পুলিশ তাদের গ্রেফতার করে৷ অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের