নন্দন দত্ত, সিউড়ি: আর জি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। তার মাঝে ফের নৃশংস ঘটনার সাক্ষী বীরভূম। ময়ূরেশ্বর থানার হরিষরা আদিবাসী পাড়া গ্রামে দুই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। কাদরের জলে তাঁদের দেহ ফেলে দেওয়া হয়। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৃতাদের পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে গ্রামের লোকজন তাঁদের বাড়ির সামনে এসে জড়ো হয়। ওই দুই মহিলাকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে। বাড়ির সামনে একটি খুঁটিতে বাঁধা হয় দুজনকে। ওই মহিলাদের লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। এর পর তাঁদের সেচ নালায় ফেলে দেওয়া হয়। সেখান থেকেই দুজনের দেহ উদ্ধার করা হয়। মৃতার মেয়ের দাবি, “আমার মাকে যাঁরা নিয়ে গিয়েছেন, যাঁরা মেরেছেন, আমি তাঁদের শাস্তি চাই। আমাদের ভয় দেখানো হচ্ছে। আমাদের বিষয়টি চেপে যেতে বলা হচ্ছে। আমরা দুই বোন, দুই ভাই। আমরা ওদের শাস্তি চাই।” মৃতার আরেক মেয়েও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।
ওই মহিলাদের দেহ উদ্ধার করে উদ্ধার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। তাঁদের দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে গোটা গ্রাম এখনও থমথমে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক