শংকরকুমার রায়, রায়গঞ্জ: রেললাইনের উপরে বসেই মোবাইলে গেম খেলছিলেন বেশ কয়েকজন। মোবাইল গেমের নেশায় দূর থেকে আসা ট্রেনের শব্দও শুনতে পাননি তাঁরা। আর তার জেরেই ঘটল বিপদ। রেল সূত্রে খবর, প্রাণ গেল দু’জনের। যদিও স্থানীয়দের দাবি, এই ঘটনায় মৃত্যু হয়েছে চার যুবকের।
বেশ কয়েকজন মিলে উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ার ধূমডাঙ্গি এলাকায় রেললাইনের উপরে বসেছিলেন। চলছিল গল্পগুজব। সকলের হাতে ছিল মোবাইল। কানে হেডফোন। ঠিক সেই সময় আপ এবং ডাউন লাইন দিয়ে দু’টি ট্রেন চলে আসে। তা নজর এড়িয়ে যায় প্রাণ সকলের। যখন ট্রেন আসার কথা বুঝতে পারেন ওই যুবকেরা, তখন আর প্রাণে বেঁচে ফেরার ফুরসত ছিল না। আর তার ফলে ঘটল বিপত্তি।
[আরও পড়ুন: রাজ্যের সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রশ্নের মুখে নিরাপত্তা]
ট্রেনের (Train) ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়েন তাঁরা। জড়ো হয়ে যান স্থানীয়রা। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে সকলের। রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, প্রাণ গিয়েছে মোট চার যুবকের। তাদের নাম-পরিচয় যদিও এখনও জানা যায়নি।
অসতর্কতার জেরে ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ট্রেনের ধাক্কায় প্রাণহানি হয়েছে অনেকেরই। মোবাইল গেমের নেশা এবং হেডফোনের ব্যবহারই তার জন্য দায়ী। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না কারও। সে কারণে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। অসতর্কতার জেরে ট্রেনের ধাক্কায় প্রাণহানির ঘটনায় নবতম সংযোজন চোপড়া।
[আরও পড়ুন: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, মহেশতলায় সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল লরি]
সর্বশেষ খবর
-
‘খিদে পেয়ে গিয়েছিল’, ফুটপাতের দোকানেই মুড়ি-ঘুগনি, ডিমে প্রাতঃরাশ মন্ত্রী শংকরের
-
‘চাড্ডা নই…’, সায়নীকে তাঁর মন্তব্যই মনে করালেন সাংবাদিক, কী জবাব ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদের?
-
‘প্রেমিকের নির্দেশে’ আগুন ধরায় নাবালিকা! দিল্লির অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যুতে ফাঁস চাঞ্চল্যকর তথ্য
-
ভিখারির দশা! টাকা নেই পাকিস্তানের, এশিয়াডে যেতে গ্যাঁটের কড়ি খসাতে হবে প্লেয়ারদের
-
‘সমকামী’ চর্চায় ছাই দিয়ে ‘বান্ধবী’র সঙ্গে হুল্লোড়, দিশার জন্মদিনে পার্টি মুডে মৌনী