সৌরভ মাজি, বর্ধমান: শুভাশিস আর সাগর যেন হরিহর আত্মা। পিকনিক করতে গিয়ে প্রাণ গেল সেই দুই বন্ধুরই। দামোদরে তলিয়ে মৃত্যু হল দুজনের। এই ঘটনায় মেমারিতে তীব্র চাঞ্চল্য। মদ্যপ অবস্থায় তাঁরা দামোদরে স্নান করতে নেমেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুরের দাসপুরের ২০-২২ জন মেমারিতে দামোদরের তীরে পিকনিক করতে যান। খাওয়াদাওয়ার পর বিকেলের দিকে দামোদরে স্নান করতে নামেন দুই যুবক। স্নান করতে নেমে বেসামাল হয়ে যান তাঁরা। জলের তোড়ে তলিয়ে যান দুজনেই। উদ্ধার হওয়া সম্ভব হয়নি তাঁদের। বেশ কিছুক্ষণ পর দামোদর থেকে যখন উদ্ধার করা হয় ততক্ষণে প্রাণ হারিয়েছেন দুজনেই।
[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]
পুলিশ সূত্রে খবর, নিহতেরা হলেন শুভাশিস দাস এবং সাগর দাস। বছর পঁয়ত্রিশের শুভাশিস এবং সাঁইত্রিশ বছর বয়সি সাগর দুজনেই একে অপরের বন্ধু। হরিহর আত্মা বললেও ভুল হবে না। চণ্ডীতলার জয়কৃষ্ণপুরের দাসপুরের বাসিন্দা দুজনে। তাঁদের মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। এই ঘটনায় স্বাভাবিকভাবে ম্লান পিকনিকের আনন্দ।
[আরও পড়ুন: রামের কৃপায় বক্স অফিসে ১০০ কোটি! মন্দিরের দানবাক্সে গুরুদক্ষিণা ‘হনুমান’ নির্মাতাদের]
সর্বশেষ খবর
-
বিপদে পড়লে এক ফোনেই হোক ভরসা! যোগাযোগ নম্বর বিলি করছে পুরুলিয়া পুলিশ
-
‘কালা হিরণ’ বিতর্কের মাঝেই মাথা মুড়িয়ে হাজির সলমান, ‘তেরে নাম’-এর স্মৃতি উসকে ভাইরাল ভাইজান
-
এবার ‘শিব’ শিবিরে ভাঙন! উদ্ধবের ডাকা বৈঠকে গরহাজির বহু সাংসদ, ফোন বন্ধ করে বেপাত্তা
-
টবের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? জেনে নিন সমস্যা মোকাবিলার উপায়
-
একমাস আগেও ফ্রান্সের অধিনায়ক, ব্রাজিলকে পকেটে রাখা কে এই মরক্কোর ‘দলবদলু’ তরুণ তুর্কি?