নির্বাচনী ইস্তেহারে কথা দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে আরও একধাপ এগোল শুভেন্দু অধিকারীর সরকার। বৃহস্পতিবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে বৈঠকে বসে রাজ্য সরকারের গড়া ইউসিসি (UCC Meeting) কমিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইউসিসি খসড়া তৈরি করার লক্ষ্যে এগোবে কমিটি।
দিল্লিতে চাণক্যপুরী বঙ্গভবনে বৈঠক হয় এদিন। এই কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা করবেন রাজ্যের আধিকারিকরা। সূত্রের খবর, খুব দ্রুতই রাজ্য সরকার ইউসিসি বিল আনতে পারে। দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দিনদশেকের মধ্যে কলকাতায় অফিস নেবে বিশেষজ্ঞ কমিটি।
আরও পড়ুন:
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত জানতে বিজ্ঞাপন দেওয়া হবে সংবাদপত্রগুলিতে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কোন রূপরেখায় UCC কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। সেসব রাজ্যগুলির নথি খতিয়ে দেখে তারপরই এরাজ্যের উপযোগী অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি হবে। উল্লেখ্য, রাজ্যের ইউসিসি কমিটিতে রয়েছেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস, রেসিডেন্ট কমিশনার দ্যুষ্মন্ত নারিয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান ডঃ রত্না ভটাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য গোপালচাঁদ মিশ্র, কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, বেঙ্গল সম্ভাগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ইস্তেহারেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘‘আমরা এ রাজ্যে ইউসিসি বিল আনব। গুজরাট, উত্তরাখণ্ড, অসমের পর। এতে সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। ইউসিসি চালু হলে ফৌজদারির মতো দেওয়ানি আইনও সব ধর্মের জন্য সমান হয়ে যাবে। শরিয়ৎ আইনের বিলুপ্তি ঘটবে। আদিবাসীদের ক্ষেত্রে অবশ্য এই আইন প্রযোজ্য হবে না। তার আগে ইউসিসি কমিটির সদস্যরা অন্তত ৯টি বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাঁদের মতামত গ্রহণ করবেন। আলোচনা হবে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা