Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

বিয়ের দুদিন আগেই শ্যালিকাকে অ্যাসিড ছুড়ে মারল যুবক

শ্যালিকাকে বিয়েরও প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০১৮, ১৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০১৮, ১৩:৪১

options
link
বিয়ের দুদিন আগেই শ্যালিকাকে অ্যাসিড ছুড়ে মারল যুবক zoom

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: বিয়ের দু’দিন আগেই শ্যালিকাকে অ্যাসিড মারার অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সরিফুল মাল। অ্যাসিড আক্রান্ত তরুণীর নাম সালিমা মল্লিক (নাম পরিবর্তিত)। আক্রমণের জেরে তার মুখ, পেট ও পিঠের কিছু অংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার খলিসানি পূর্বপাড়ায়। এদিকে ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত সরিফুল। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

[ফেটে চৌচির লালগড়ের বাঘের খুলি, ময়নাতদন্তের রিপোর্টে ঘনীভূত রহস্য]

অভিযোগ, প্রায়ই শ্যালিকাকে উত্ত্যক্ত করত সরিফুল। তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু শ্যালিকা তাতে রাজি না হলেও বাড়ির কাউকে প্রথমে ঘটনার কথা বলেননি। কিন্তু বার বার বিরক্ত করায় দিদিকে বলে দেন। এরপর দিদি ও জামাইবাবুর মধ্যে অশান্তি শুরু হয়। এরমধ্যে পরিবারের তরফে সালিমার বিয়ে ঠিক করা হয় পার্শ্ববর্তী শ্যামপুর গ্রামে। আগামী সোমবারই বিয়ের দিন পাকা হয়। সেইমতো বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। যদিও শ্যালিকার বিয়েতে মত ছিল না সরিফুলের। সেও সুয়োগ খুঁজছিল প্রতিশোধের। কেন না সালিমাকে বিয়ে করতে চেয়ে আগেই প্রস্তাব পাঠিয়েছে সে। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সালিমা। সুযোগ পেয়ে যায় শুক্রবার রাতে। সালিমা যখন নিজের ঘরে ঘুমোচ্ছেন, তখন জানলা দিয়ে তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে সরিফুল। চুঁড়েই পালিয়ে যায়। এদিকে ঘুমের মধ্যে মুখে জ্বালাপোড়ার আভাস পেয়ে চিৎকার শুরু করেন সালিমা। বাড়ির লোকজন ছুটে আসে। তড়িঘড়ি আক্রান্ত সালিমাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনবও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। এদিকে দুষ্কর্ম করার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে সরিফুল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে বছর নয়েক আগে সালিমার দিদির সঙ্গে সরিফুলের বিয়ে হয়। পেশায় জরির কাজের কর্মী সরিফুলের রোজগারপাতি তেমন নেই। তাই বউ বাচ্চাকে নিয়ে সে শ্বশুরবাড়িতেই থাকে। দুটি সন্তানও রয়েছে। বছর খানেক আগে থেকে সালিমার প্রতি অনুরক্ত হয়ে পড়েছিল সরিফুল। প্রায়ই এনিয়ে শ্যালিকাকে সে উত্ত্যক্ত করত বলে অভিয়োগ। বিষয়টি জানাজানি হলে তাকে সাবধানও করা হয়। তবে সেই সাবধানতায় গা করেনি অভিযুক্ত।

[তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল মুখ্যমন্ত্রীর ছবি-সহ ফেস্টুন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.