মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ভোটের মরশুমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি। সাতসকালে হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়ায়। উদ্ধার হওয়া পোস্টারে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। সবাই প্রদীপ জ্বালাবে।” এই পোস্টারের নেপথ্যে কে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। স্বাভাবিকভাবেই চুটিয়ে প্রচার করছে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জেলায় জেলায় ঘুরে প্রচার করছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আচমকা মমতা ও অভিষেকের নামে হুমকি পোস্টার উদ্ধার হল হাওড়ার উলুবেড়িয়ায়। এদিন সকালে স্থানীয়রা সাদার উপর সবুজ কালিতে লেখা একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা। তাতে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করিব। সবাই প্রদীপ জ্বালাবে।” ওই পোস্টারে একটি চিঠির উল্লেখ রয়েছে। লেখা হয়েছে, “আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।” সঙ্গে রয়েছে একটি চিঠি।
[আরও পড়ুন: তদন্তের স্বার্থে বড় পদক্ষেপ, শাহজাহানের গড় সন্দেশখালিতেই অস্থায়ী ক্যাম্প সিবিআইয়ের]
এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে উলুবেড়িয়ায়। পুলিশের তরফে জানানো হয়েছে, চিঠিতে কী লেখা আছে সেটা এখনও স্পষ্ট নয়। কেউ বা কারা রাতের অন্ধকারে একাজ করেছে। ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ফের তাপপ্রবাহের সতর্কবার্তা বঙ্গে, পুড়বে কোন কোন জেলা?]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!