সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের দু’জনের। সম্পর্কে তাঁরা কাকা-ভাইঝি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পাজনকুলে। নিহতদের নাম দেবাশিস দাস (৫২) ও দেবশ্রী দাস (২৬)।
[৫ লক্ষ পণ চেয়ে বিয়ে বাতিল বরপক্ষের, পুলিশের দ্বারস্থ কনে]
দেউলিবাড় হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশিসবাবুদের যৌথ পরিবার। সদস্য সংখ্যা প্রায় ১৭ জন। বেশ কিছুদিন ধরেই তাঁদের মাটির বাড়ির সংস্কার চলছিল। এরইমধ্যে বাড়িতে লোক চলে আসায় এদিন রাতে বারান্দায় বিছানা করে শুয়েছিলেন তাঁরা। হঠাৎই ভোরের দিকে মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
[ভোররাতে বেলাইন মহাকৌশল এক্সপ্রেস, আহত অন্তত ২২ যাত্রী]
সর্বশেষ খবর
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা
-
পোস্ত-কুমড়ো ভাজা খাওয়াতে হবে! ৩০০ ফুট উঁচু টাওয়ারে উঠে শর্ত বাদশার, থ উদ্ধারকারীরা
-
মোদির জন্মদিনে বঙ্গে মাসব্যাপী কর্মসূচি বিজেপির, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ
-
পুজোর আগে রাস্তার হাল ফেরাতে ‘জোড়া-তাপ্পি’ই ভরসা! বৈঠকে বিধায়করা
-
গুপ্তহত্যার ষড়যন্ত্র ইরানের! তড়িঘড়ি আমেরিকা থেকে ফেরানো হল নেতানিয়াহুর পুত্রকে